ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খালেদার জামিন ইস্যুতে আদালতের সঠিক সিদ্ধান্ত দিবেন: নজরুল

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ড পাওয়া দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ৮ মে আপিল বিভাগ থেকে সঠিক সিদ্ধান্ত পাবেন বলে আশা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অ্যাকটিভ সিটিজেন অব বাংলাদেশ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই প্রত্যাশা করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাসসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে এই সভার আয়োজন করা হয়।

নজরুল ইসলাম বলেন, ‘আগামী ৮ মে ম্যাডামের জামিন শুনানি। আমরা আশা করছি, সেই শুনানিতে আমরা সঠিক সিদ্ধান্ত পাবো। ইতিমধ্যে অন্যান্য মামলায় বেগম জিয়াকে আটকে রাখার অপচেষ্টা চলছে। তবুও আমরা আশা করবো, সুপ্রিম কোর্ট ইচ্ছে করলে সে বিষয়েও কোনো নির্দেশনা দিতে পারে।’

বেগম জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি উল্লেখ করেন তিনি বলেন, ‘বিএনপির মতো একটি রাজনৈতিক দল, শুধু আন্দোলনের এই ধরনটাই জানে বা বুঝে, আর কোনো ধরন জানে না-সেটা তো ঠিক না। সুতরাং প্রয়োজনে জনগণের স্বার্থে আন্দোলনের ধরনও পরিবর্তন হতে পারে। কিন্তু সেই পরিবর্তন হবে প্রয়োজনের তাগিদে। আর সেই পরিবর্তন হবে, বেগম জিয়া, তারেক রহমান ও দলের নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী।’

বিএনপিকে বাদ দিয়ে সরকার নির্বাচন করার চেষ্টা করবে মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, ‘বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগের জেতার সম্ভাবনা নেই। আর তারা (সরকার) জানে, বেগম জিয়াকে ছাড়া আমরা নির্বাচনে যাবো না। তাই বেগম জিয়াকে বেআইনিভাবে আটকে রাখতে চায়।’

বেগম জিয়াকে আইনি প্রক্রিয়ায় বন্দী রাখার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়ায় মুক্তি না হলে এরপরে কী করা যাবে সেটা দল সিদ্ধান্ত নেবে।’

সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক নান্নু, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান প্রমুখ সভায় বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদার জামিন ইস্যুতে আদালতের সঠিক সিদ্ধান্ত দিবেন: নজরুল

আপডেট সময় ০৩:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮