ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই’ ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান কামরাঙ্গীরচরে কারখানায় আগুন এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন হরমুজ প্রণালি সংকটে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চরম হুমকির মুখে: আইইএ প্রধান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

বিচার বিভাগে সিনহা আতঙ্ক বিরাজমান: মাহবুব

অাকাশ জাতীয় ডেস্ক:

বিচার বিভাগে এখন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন।

তিনি বলেন, সরকারের মন মতো রায় না দেয়ায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তাই সরকারের স্বার্থ সংশ্লিষ্ট মামলায় বিচারকরা সিনহা আতঙ্কে ভুগছেন।

রোববার সুপ্রিম কোর্টের ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিসহ দেশের সব জেলা বারে সোমবার এ কর্মসূচি পালন করা হবে।

খোকন বলেন, সরকার দুদককে (দুর্নীতি দমন কমিশন) ব্যবহার করে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলায় তিনি বর্তমানে জেলে আছেন। তিনি দেশের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী। গতকাল (শনিবার) আমরা পাঁচ আইনজীবী তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমরা জেনে এসেছি তিনি অসুস্থ। তাই তার মুক্তির দাবিতে দেশের সব বারগুলোতে কর্মসূচি ঘোষণা করেছি। সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও সুপ্রিমকোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, এহসানুর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই’

বিচার বিভাগে সিনহা আতঙ্ক বিরাজমান: মাহবুব

আপডেট সময় ১০:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮