ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দ. আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের মেয়েদের লজ্জাজনক হার

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ আর দক্ষিণ আফ্রিকা মূল নারী দলের মধ্যে যে আকাশ-পাতাল ফারাক, সেটা টের পেলেন রুমানা আহমেদরা। প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখানো বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে নাস্তানাবুদ হয়েছে।

শুক্রবার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে প্রথমে ব্যাট করে স্বাগতিক নারী দল ৯ উইকেটে ২৭০ রান করে। জবাবে মাত্র ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা।

১০৬ রানের বড় ব্যবধানে হেরে যান রুমানা আহমেদরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

প্রস্তুতি ম্যাচে নারী দলের উইকেট পড়েছিল দুটি, দু’জন অপরাজিত সেঞ্চুরি করেছিলেন। অথচ কাল মাত্র তিনজন ছুঁতে পেরেছেন দুই অংক। তিনজন আবার আউট হয়েছেন শূন্য রানে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে বাংলাদেশ নারী দলের স্কোর ছিল দুই উইকেটে ৭৪।

সেখান থেকে ১৯ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। তখন একশ’ রানের মধ্যে অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল।

কিন্তু প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরিয়ান ফারজানা হকের হাফ সেঞ্চুরিতে মান বেঁচেছে। তিনি লড়াই করেছেন একাই। তাকে সঙ্গ দিতে পারেননি আর কেউই। তার ১৪৬ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংসে হারের ব্যবধানই শুধু কমেছে।

এছাড়া ওপেনার সানজিদা ইসলাম ৩৫ রান করেন। শেষদিকে পান্না ঘোষ ২৭ বলে ২৩ রান করেন। লেগ স্পিনার ভ্যান নিয়েকার্ক তিনটি উইকেট নেন। এরআগেও দু’দলের মুখোমুখিতে নিয়েকার্কের লেগ স্পিনে খাবি খেয়েছে বাংলাদেশ নারী দল। স্বাগতিকদের নয়জন বোলিং করেছেন।

এরআগে বোলিংটাও ভালো হয়নি সফরকারীদের। প্রস্তুতি ম্যাচে এক ফাহিমা খাতুনই নিয়েছিলেন আট উইকেট। অথচ কাল স্বাগতিকদের অলআউটই করতে পারলেন না রুমানারা।

স্বাগতিকদের পক্ষে হাফ সেঞ্চুরি করেছেন দু’জন। ওপেনিংয়ে নামা এল লি ৫৪ এবং সি ট্রায়ন ৬৫ রান করেন। ট্রায়নের ৪২ বলের ইনিংসে ছিল নয়টি চার ও তিনটি ছক্কা। বাংলাদেশ নারী দলের জাহানারা, নাহিদা ও ফাহিমা দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান সালমা ও রুমানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে দলে ফেরাতে মরিয়া পর্তুগিজ ফেডারেশন

দ. আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের মেয়েদের লজ্জাজনক হার

আপডেট সময় ১০:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮