ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরানের পরমাণু নিয়ে ইসরায়েলের তথ্য নির্ভরযোগ্য: পম্পেও

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি ‘মিথ্যার ওপর’ তৈরি হয়েছে। ইরান গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে গোপন তথ্য রয়েছে- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন দাবির পরই পম্পেও এই মন্তব্য করলেন।

পম্পেও বলেছেন, ইসরায়েলের নতুন প্রকাশিত গোয়েন্দা তথ্য নির্ভরযোগ্য এবং এর অনেক বিষয়ই মার্কিন বিশেষজ্ঞদের কাছে নতুন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের তথ্যে নতুন কিছু নেই।

পম্পেও ইসরায়েলের সামরিক সদরদপ্তরে রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তাকে এই বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয়। ওয়াশিংটনের এই নতুন শীর্ষ কূটনীতিক দেশে ফেরায় নথিটি প্রকাশ করা হয়।

পম্পেও তার বিমানে থাকা সাংবাদিকদের বলেন, আলোচনার কিছুক্ষণ আগে আমরা বিষয়টি সম্পর্কে জেনেছি এবং এই ব্যাপারে অবশ্যই আমরা কথা বলেছি।

এই ব্যাপারে ‘আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে, এসব নথি যথার্থ এবং বিশ্বাসযোগ্য।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তিতে থাকবেন কিনা তা ১২ মে’র মধ্যেই জানাবেন।

ব্রিটেন, ফ্রান্সসহ পশ্চিমা অন্যান্য শক্তিগুলো বলছে, ইরান পারমাণবিক চুক্তি মেনে চলছে। অবশ্যই এই চুক্তি বহাল রাখা উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেট্রাপোলে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

ইরানের পরমাণু নিয়ে ইসরায়েলের তথ্য নির্ভরযোগ্য: পম্পেও

আপডেট সময় ০৭:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮