ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

ট্রাম্পের শর্ত ফিলিস্তিনিদের মানতে হবে: সৌদি যুবরাজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শান্তি প্রস্তাবের’ যেসব শর্ত দিয়েছে সেগুলো অবশ্যই ফিলিস্তিনি নেতাদের মানতে হবে বলে জানিয়েছেন সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপিত শান্তি প্রস্তাব মেনে নিতে হবে অথবা চুপ হয়ে যেতে হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইহুদি নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন বলে ইসরাইলের চ্যানেল টেনের বরাত দিয়ে সোমবার জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিজেদের ভূখণ্ড পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখেন ফিলিস্তিনি নেতারা। ১৯৬৭ সালে আরব যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। ইসরায়েল-ফিলিস্তিন সমস্যা সমাধানে ‘শান্তি প্রস্তাব’হিসেবে গত বছরের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এমন প্রস্তাবে সমালোচনার ঝড় বইলেও ট্রাম্প তাতে কর্ণপাত করেননি। অন্যদিকে জেরুজালেমের বাইরের একটি গ্রাম আবু দিজকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ট্রাম্পের ‘শান্তি প্রস্তাব’ মেনে নিতে সৌদি যুবরাজ সালমান ফিলিস্তিনি নেতাদের চাপ দিচ্ছেন বলে ইসরাইলের চ্যানেল টেনে প্রচারিত সংবাদে বলা হয়েছে।

ইহুদিগোষ্ঠীর নেতাদের সঙ্গে ওই রুদ্ধদ্বার বৈঠকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের তীব্র সমালোচনা করেন সৌদি যুবরাজ বলেন, ‘গত ৪০ বছরে ফিলিস্তিনি নেতারা বারবার সুযোগ হাতছাড়া করেছেন এবং তাদের যতগুলো প্রস্তাব দেয়া হয়েছে সবগুলো প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন। এখন সেসব প্রস্তাব মেনে ফিলিস্তিনিদের আলোচনায় বসতে হবে অথবা চুপ থাকতে হবে। তারা কোনো অভিযোগ করতে পারবে না।’

মোহাম্মাদ বিন সালমান বলেন, এই মুহূর্তে রিয়াদের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচিগুলোর মধ্যে ফিলিস্তিন ইস্যু নেই। তিনি বলেন, ‘আমাদের হাতে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে- যেমন ইরান।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

ট্রাম্পের শর্ত ফিলিস্তিনিদের মানতে হবে: সৌদি যুবরাজ

আপডেট সময় ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮