ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রাজস্থানকে হারিয়ে শীর্ষে সাকিবদের হায়দরাবাদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলতি আইপিএলের ২৮তম ম্যাচে রাজস্থান রয়েলসকে ১১ রানে হারিয়ে ৮ খেলায় ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল সানরাইজার্স হায়দরাবাদ।

রোববার জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে আগে ব্যাট করে অধিনায়ক কেন উইলিয়ামসনের ৬৩ রানে ভর করে ৭ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে হায়দরাবাদ। এছাড়া ৪৫ রান করেন ওপেনার অ্যালেক্স হেলস।

টার্গেট তাড়া করতে নেমে ১৪০ রানেই গুটিয়ে যায় রাজস্থান। ইনিংসের শুরু থেকে অসাধারণ খেলে যাওয়া দলটি শেষ দিকে টার্গেট বেড়ে যাওয়ার চাপ নিতে না পারায় পরাজয় এড়াতে পারেনি।

শেষ দিকে ২৪ বলে রাজস্থানের প্রয়োজন ছিল ৪৩ রান। ১৭তম এবং ১৮তম ওভারে কাউল ও রশিদ খান দেন যথাক্রমে ৭ ও ৯ রান।

জয়ের জন্য শেষ ১২ বলে রাজস্থানের প্রয়োজন ছিল ২৭ রান। ১৯তম ওভারে কাউল ৬ রানে মহিপালের উইকেট তুলে নিলে আরও বেশি চাপের মধ্যে পড়ে যায় রাজস্থান। শেষ ওভারের তাদের প্রয়োজন ছিল ২১ রান। ৬ বলে ৯ রানের বেশি সংগ্রহ করতে পারেননি রাহানে।

ইনিংসের প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত খেলেও দলকে জয় ‍উপহার দিতে পারেননি অধিনায়ক আজিঙ্কা রাহানে। ৫৩ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন রাজস্থানের এ ওপেনার। এছাড়া ৪০ রান করেন সাঞ্জু স্যামসন।

সংক্ষিপ্ত স্কোর

হায়দরাবাদ: ২০ ওভারে ১৫১/৭ রান (উইলিয়ামসন ৬৩, হেলস ৪৫; আর্চার ৩/২৬)।

রাজস্থান: ২০ ওভারে ১৪০/৬ রান (রাহানে ৬৫*, স্যামসন ৪০; কাউল ২/২৩)।

ফল: হায়দরাবাদ ১১ রানে জয়ী।

ম্যাচ সেরা: উইলিয়ামসন (হায়দরাবাদ)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে দলে ফেরাতে মরিয়া পর্তুগিজ ফেডারেশন

রাজস্থানকে হারিয়ে শীর্ষে সাকিবদের হায়দরাবাদ

আপডেট সময় ১০:৪১:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮