ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাচাকে জমি দেয়ায় বাবা-মাকে পিটিয়ে হাসপাতালে

অাকাশ জাতীয় ডেস্ক:

পীরগঞ্জের পল্লীতে ছোট চাচাকে বাড়ি করতে জমি দেয়ায় বাবা-মাকে নির্মমভাবে বাবা-মাকে নির্মমভাবে পিটিয়েছে দুই ছেলে। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

শনিবার রাতে নির্যাতনের শিকার বাবা ছেলেদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এর আগে উপজেলার ১৯ এপ্রিল পাঁচগাছী ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এনায়েতপুর গ্রামের আলহাজ্ব নুরুন্নবী রাজা তার সহায়-সম্বলহীন আপন ছোট ভাই নজরুল ইসলামকে ৪ শতক জমি দান করেন।

এ ঘটনায় রাজার দুই ছেলে শামীম ও সুমনকে ক্ষিপ্ত হয়ে ১৯ এপ্রিল বাবা-মাকে ও চাচীকে মারধর করেন তারা। স্থানীয়রা আহত অবস্থায় ওই ৩ জনকে পার্শ্ববর্তী মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার প্রায় দেড় সপ্তাহ পর নির্যাতিত বাবা রাজা বাদী হয়ে ৭ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করেছেন। ওই মামলায় দুই ছেলে, দুই ভাই, ভাবী, ভাতিজা ও ভাতিজা বৌকেও আসামি করা হয়েছে।

নির্যাতিত রাজা মিয়া বলেন, আমার আপন ছোট ভাই পথে পথে ঘুরবে, আর আমি ইটের ঘরে থাকবো, এটা হয় না। তাই আমি ছোট ভাই নজরুলকে ৪ শতক জমি দিলে সে সেখানেই বাড়ি করে আছে।

তিনি আরও জানান, ৩ ছেলেকে আমি ২ বিঘা করে জমি দানপত্রও করে দিয়েছি। জীবনের নিরাপত্তার জন্যই মামলা করেছি।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মা-বাবাকে সন্তানরা মারতে পারে না,এটা মেনে নেয়া যায় না। মামলার আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাচাকে জমি দেয়ায় বাবা-মাকে পিটিয়ে হাসপাতালে

আপডেট সময় ১০:১৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮