ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইল অবৈধ রাষ্ট্র: ইরান

গোলাম আলী খোশরু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খোশরু বলেছেন, ইসরাইল ‘সম্প্রসারণকামী, আগ্রাসী ও বর্ণবাদী’ পদক্ষেপের মাধ্যমে নিজের ‘দুর্বৃত্ত’ চরিত্র বিশ্ববাসীর সামনে প্রকাশ করে দিয়েছে।

মধ্যপ্রাচ্যের সব সংঘর্ষ ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী বলেও তিনি মন্তব্য করেন। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী এভিগডোর লিবারম্যানের ইরানবিরোধী হুমকির জবাব দিতে গিয়ে গোলাম আলী খোশরু এ মন্তব্য করেন।

লিবারম্যান বৃহস্পতিবার সৌদি নিউজ ওয়েবসাইট এলাফকে সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরান তেল আবিবে হামলা চালালে আমরাও তেহরানে আঘাত হানব।

লিবারম্যানের ওই সাক্ষাৎকারের জবাবে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদকে উদ্দেশ করে এক বিবৃতিতে আরও বলেন, ইসরাইল সত্যিকার অর্থে একটি দুর্বৃত্ত রাষ্ট্র। এটি আন্তর্জাতিক সমাজের জন্য একটি অনস্বীকার্য বাস্তবতা।

তিনি আরও বলেন, এই বাস্তবতায় শুধুমাত্র তারা বিশ্বাস করে না যারা মনে করে অবৈধ দখলদারত্ব, অবৈধ বসতি নির্মাণ, বর্ণবাদী আচরণ, অবরোধ ও নিয়মিত গণহত্যা চালিয়ে মধ্যপ্রাচ্যের বুকে টিকে থাকা ইহুদিবাদী ইসরাইলের জন্ম-জন্মান্তরের অধিকার।

খোশরু যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশগুলোর সমালোচনা করে বলেন, এসব দেশ তেল আবিবকে এমন একটি ধারণা দিয়েছে যে, তেল আবিব অব্যাহতভাবে মধ্যপ্রাচ্যের শান্তিকে উপেক্ষা করবে এবং এ জন্য তাকে কোনো ধরনের জবাবদিহি করতে হবে না।

ইরানের প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্রসহ সুনির্দিষ্ট কিছু স্বার্থান্বেষী দেশের সহযোগিতা ছাড়া ইসরাইলের পক্ষে এই দায়মুক্তির সুবিধা উপভোগ করা সম্ভব হতো না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইল অবৈধ রাষ্ট্র: ইরান

আপডেট সময় ১১:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮