ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাহুলকে বহনকারী বিমানে যান্ত্রিক গোলযোগ, ষড়যন্ত্রের অভিযোগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী চার্টার্ড উড়োজাহাজে বৃহস্পতিবার একটি সভায় যোগ দিতে দিল্লি থেকে কর্নাটকে যাচ্ছিলেন। সঙ্গে আরও চার যাত্রী তার সঙ্গে ছিলেন।

কিন্তু অবতরণের সময় উড়োজাহাজটিতে বেশ কিছু গোলযোগ দেখা দিলেও প্রাণে বেঁচে যান রাহুলসহ তার সঙ্গীরা। তবে এই গোলযোগে ষড়যন্ত্রের অভিযোগ এনে বিরোধী দলের পক্ষ থেকে তদন্তের দাবি করা হয়েছে।-খবর এনডিটিভির।

দেশটির গণমাধ্যম জানায়, কর্নাটকের হুবলি বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি বাঁদিকে ঝুঁকে পড়ে। বেশ কিছুক্ষণ পর সেটি অবতরণ করাতে পারেন পাইলট। আগামী মাসে কর্নাটকে বিধানসভা নির্বাচন হওয়ায় একটি জনসভায় যোগ দিতে তিনি সেখানে যাচ্ছিলেন।

রাহুলের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কৌশল বিদ্যার্থী। তিনি বলেন, হঠাৎ করেই উড়োজাহাজটি ‘সন্দেহজনক এবং উল্টাপাল্টা আচরণ’ করতে থাকে।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে- এটি কেউ ইচ্ছাকৃতভাবে করেনি তো? এই প্রশ্ন আপনি এড়িয়ে যেতে পারবেন না, আপনাকে উত্তর দিতে হবে। এ জন্য তদন্ত প্রয়োজন।

স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে রাহুলকে বহনকারী চার্টার্ড উড়োজাহাজটি দিল্লি থেকে উড্ডয়ন করে। প্রায় পৌনে ১১টার দিকে সেটি হঠাৎ করেই একদিকে কাত হয়ে যায় বলে জানান কৌশল।

কৌশল বিদ্যার্থী বলেন, সেটি ভয়ঙ্কর রকমভাবে কাঁপতে কাঁপতে নিচের দিকে নামতে শুরু করে। যদিও বাইরের আকাশ একদম পরিষ্কার ছিল।

তিনি বলেন, উড়োজাহাজটির একদিক থেকে ক্রামগত ঠং ঠং আওয়াজ আসছিল। ৪০ মিনিটের অগ্নিপরীক্ষার পর পাইলট বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হন।

পুরো সময়ে যাত্রীরা আতঙ্কিত ছিল এবং প্রাণ হারানোর ভয়ে ভীত হয়ে পড়লেও রাহুল মাথা ঠাণ্ডা রেখে শান্ত ছিলেন জানিয়ে তিনি আরও বলেন, তিনি পাইলটদের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছেন।

এ ঘটনার পর সিভিল এভিয়েশন রেগুলেটরের পক্ষ থেকে কারণ ব্যাখ্যায় বলা হয়, উড়োজাহাজটি অটোপাইলট মুডে থাকা এ সমস্যার সৃষ্টি হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রাহুলকে বহনকারী বিমানে যান্ত্রিক গোলযোগ, ষড়যন্ত্রের অভিযোগ

আপডেট সময় ০৪:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮