ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান কামরাঙ্গীরচরে কারখানায় আগুন এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকা জমা দেয়া দু’জনকে দুদকে তলব

অাকাশ জাতীয় ডেস্ক:

ফারমার্স ব্যাংক থেকে চার কোটি উত্তোলন করে অবৈধভাবে আত্মসাৎ করার অভিযোগে দুই ব্যবসায়ীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে আগামী ৬ মে তাদেরকে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘ফারমার্স ব্যাংক থেকে ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র সাহা এবং মোহাম্মদ শাহজাহান ভুয়া কাগজপত্র দেখিয়ে একই দিনে প্রত্যেকেই দুই কোটি করে চার কোটি টাকা উত্তোলন করে একই দিনে পে অর্ডারের মাধ্যমে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্টে জমা দেন। গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্ট থেকে একই দিনে টাকা তুলে আত্মসাৎ করা হয়।’

তিনি বলেন, এই অভিযোগে তাদেরকে ৬ মে তলব করেছে দুদক। এই অভিযোগের তদন্তের জন্য সৈয়দ ইকবাল হোসেন তাদেরকে তলব করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বলেন, ‘এই টাকা মূলত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার অ্যাকাউন্টে জমা হয়। সেখান থেকে টাকাগুলো আত্মসাৎ হয়।’

ওই কর্মকর্তা বলেন, ‘এবিষয়ে এখনই কিছু বলা না গেলেও তদন্তের মাধ্যমে জানা যাবে, তার অ্যাকাউন্টেই জমা হয়েছিল চার কোটি টাকা।’

সংশ্লিষ্ট অন্য এক কর্মকর্তা বলেন, সাধারণত হঠাৎ ব্যাংকে অস্বাভাবিক লেনদেন হলে দুদক আইনে সেটা মানি লন্ডারিং গণ্য হয়ে থাকে। এই টাকা আত্মসাৎ করায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদেরকে তলব করা হয়েছে। ঘটনাটি ২০১৬ সালের দিকে ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান

সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকা জমা দেয়া দু’জনকে দুদকে তলব

আপডেট সময় ০৬:২৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮