ঢাকা ০২:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

বিশেষজ্ঞদের পরামর্শে খালেদা জিয়ার বাড়তি চিকিৎসা: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় বাড়তি কিছু করতে হলে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে সচিবালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান। এ সময় কারাবন্দি খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে বিএনপি নেতাদের দাবি জানান।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলকোড অনুযায়ী খালেদা জিয়া সব সুবিধা ভোগ করছেন। তবে তার চিকিৎসায় বাড়তি কিছু করতে হলে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হবে।

তিনি বলেন, তারা (বিএনপির দুই নেতা) ডায়াগনোসিসের (রোগ নির্ণয়) জন্য যেসব বিষয় বলেছেন, আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেসব ব্যবস্থা করব।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ।

জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে গত ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পুরনো কারাগারে বন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

খালেদা জিয়া ‘গুরুতর অসুস্থ’হওয়ায় দোতলা থেকে নিচে নামতে না পারায় ১১ দিন ধরে বিএনপির নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা তার সাক্ষাৎ না পেয়ে দল এবং পরিবারের সদস্যরা উদ্বিগ্ন।

এর আগে শনিবার সংবাদ সম্মেলন করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার জন্য সরকারের কাছে দাবি জানান।

তিনি অসুস্থ হয়ে পড়ার পর এই মাসের শুরুতে তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। তার অসুস্থতা গুরুতর নয় বলে স্বাস্থ্য পরীক্ষার পর বোর্ড জানিয়েছেন। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে তার এক্সরে পরীক্ষা করতে ৭ এপ্রিল খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়েছিল।

তবে সরকারের গঠিত এই মেডিকেল বোর্ড নিয়ে বিএনপির অনাস্থা রয়েছে। এর পর থেকেই দলটির নেতারা খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়ে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

বিশেষজ্ঞদের পরামর্শে খালেদা জিয়ার বাড়তি চিকিৎসা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮