ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোপালগঞ্জের সেই ট্রাকচালক গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় পরিবহন শ্রমিক হৃদয় শেখের হাত হারানোর ঘটনায় অভিযুক্ত চালক জাকির হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাগেরহাটের কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাকির হোসেন মাদারীপুর জেলার শিবচর থানার পশ্চিম কাকই গ্রামের মৃত নুরু শরীফের ছেলে। হাত হারানো হৃদয় শেখের বাবা শেখ রবিউল ইসলাম জানান, হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জরুরি বিভাগের নিচতলায় ১০২নং ওয়ার্ডের ২৪ নম্বর বেডে চিকিৎসাধীন। হৃদয়ের হাত জোড়া লাগানো সম্ভব নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনা ঘটার পর ট্রাকচালক পালিয়ে যায়। পরে বাগেরহাটের কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে হৃদয় শেখের হাত হারানোর ঘটনায় চালকের দোষ পাওয়া গেছে। ট্রাকচালক অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাচ্ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ব্যাটারিচালিত একটি ইজিবাইককে ওভারটেক করতে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে সজোরে ধাক্কা লাগায়। এ সময় হৃদয়ের ডান হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। একটি সূত্র জানায়, এ সময় হৃদয়ের হাত বাসের বাইরে ছিল। তাকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, হাত হারানো যুবক হৃদয় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের অন্য একটি গাড়িতে হেলপার হিসেবে কাজ করে। সে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ জেলা সদরে আসার সময় এ দুর্ঘটনায় পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোপালগঞ্জের সেই ট্রাকচালক গ্রেফতার

আপডেট সময় ০৩:৩৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮