ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাখাইনে গণহত্যার দায়ে ৭ সেনার ১০ বছরের কারাদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইনে গত বছরের সেপ্টেম্বরে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ১০ জনকে বিনা কারণে হত্যা করার ঘটনায় জড়িত থাকার দায়ে দেশটির ৭ সেনা সদস্যকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায়। খবর আলজাজিরার।

বিবৃতিতে আরও বলা হয়, রাখাইনের ওই গ্রামটিতে চালানো গণহত্যায় সেনা সদস্যদের সঙ্গে পুলিশ এবং স্থানীয় যেসব সশস্ত্র সংগঠনের লোকজন জড়িত তাদেরও বিচারের আওতায় আনা হবে।

এই বিবৃতির মাধ্যমে দেশটির সেনাবাহিনী প্রথমবারের মতো স্বীকার করে নিল রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যায় তারাও জড়িত ছিল।

গত বছর সেনাচৌকিতে হামলার অভিযোগ এনে রাখাইন প্রদেশে ভয়াবহ সেনা অভিযান শুরু করে মিয়ানমার। পুলিশ এবং স্থানীয় সন্ত্রাসীগোষ্ঠীও এ অভিযানে যোগ দিয়ে নিরপরাধ মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত হামলা করে শুরু করে। সরকারি মদদে নির্বিচারে রোহিঙ্গাদের ওপর শুরু হয় হত্যা, ধর্ষণ ও গুম। জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওই অভিযানকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে আখ্যায়িত করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাখাইনে গণহত্যার দায়ে ৭ সেনার ১০ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৯:৫৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮