ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

রথীশের পরকীয়ার কথা বলতে গিয়ে সহকর্মীর প্রেমে পড়েন দীপা

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনজবী রথীশ চন্দ্র ভৌমিক একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় আসক্ত ছিলেন। এ নিয়ে স্ত্রীকেও প্রায় সময় মারধর করতেন। দীপা ভৌমিক নিজের এ কষ্টের কথা বলতেন সহকর্মী কামরুল ইসলাম জাফরির কাছে। কথা বলতে বলতে তারা প্রেমাসক্ত হয়ে পড়েন। স্বামী রথীশকে হত্যার কথা স্বীকার আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে এমন দাবি করেছেন দীপা।

তিনি বলেন, রথীশ একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় আসক্ত ছিল। তাকে অবজ্ঞা-অসম্মান করত। শুধু তাই নয়, তার বিবাহিত জীবন ছিল অশান্তিতে ভরা। পরস্পরকে কেউ বিশ্বাস করত না। তাকে অবিশ্বাস করায় সেও স্বামীর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেনি। তাকে প্রায় মারধর করা হতো। এ ব্যাপারে বাড়িতে স্বজনদের নিয়ে সালিশ বৈঠকও হয়। এ কারণে তাদের মধ্যে শূন্যতার সৃষ্টি হয়। এসব কষ্টের কথা দীপা তার সহকর্মী জাফরিকে জানাত। এ নিয়ে আলোচনা করায় তারা প্রেমাসক্ত হয়ে পড়ে। পথের কাঁটা সরিয়ে দিতে তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তার আদালতে দেয়া ১২ পাতার জবানবন্দিতে পারিবারিক অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপা। উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে ১০টি ঘুমের বড়ি দিয়ে আইনজীবী রথীশকে অচেতন করে প্রেমিক জাফরির সহযোগিতায় হত্যা করেন দীপা।

তিনি পুলিশকে জানান, রথীশকে খুন করার জন্য প্রেমিক জাফরি দু’ঘণ্টা আগে থেকেই তার শোয়ার ঘরের পেছনের দরজার কাছে ঘরের বাইরে অবস্থান নিয়েছিল। ঘুমের বড়ি খাওয়ানোর ফলে আইনজীবী রথীশ তার মেয়েসহ ঘুমে অচতেন হয়ে পড়েন। পরে রথীশের গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।

রাতভর লাশ ঘরে রেখে ৩১ মার্চ ভোর ৫টার দিকে বাড়ি থেকে লাশ বহনের জন্য রিকশা-ভ্যান আনতে যান প্রেমিক জাফরি। সকাল সাড়ে ৯টায় একটি মাঝারি ধরনের স্টিলের আলমারির ভেতরে লাশ ঢুকিয়ে সেটি ভ্যান গাড়িতে তুলে তাজহাট মোল্লাপাড়ায় নিয়ে যান জাফরি। সেখানে আগে থেকেই খুঁড়ে রাখা গর্তে মাটিচাপা দিয়ে রাখা হয় রথীশের লাশ। মাটি খুঁড়ে গর্ত করা ও মাটিচাপা দিতে দুই ছাত্রকে ব্যবহার করে ঘাতক কামরুল ও দীপা। এজন্য তাদের ৩০০ টাকা মজুরি দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

রথীশের পরকীয়ার কথা বলতে গিয়ে সহকর্মীর প্রেমে পড়েন দীপা

আপডেট সময় ১১:০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮