ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

কাতারে স্থায়ী বসবাসের অনুমতি দিচ্ছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাতার বিদেশিদের স্থায়ী আবাসনের অনুমতি দিতে চলেছে। এ সংক্রান্ত একটি আইনের খসড়া কাতারের মন্ত্রিসভার সায় পেয়েছে বলে বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

প্রস্তাবিত ওই আইনে কাতারের জন্য ‘অসামান্য’ ভূমিকা রাখা প্রবাসী এবং বিদেশিকে বিয়ে করা কাতারি নারীর সন্তানদের স্থায়ী বসবাসের অনুমতি দেয়ার কথা বলা হয়েছে। ওই বিলের বিধি অনুযায়ী, বিশেষ কিছু শর্ত পূরণ করলে কাতারের নাগরিক নন এমন ব্যক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পার্মানেন্ট রেসিডেন্সি আইডি অনুমোদন দিতে পারবেন, বলা হয়েছে মন্ত্রিসভার বিবৃতিতে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কমিটি করা হবে বলে বার্তা সংস্থা কিউএনএ জানায়। তাদের প্রতিবেদনে বলা হয়, এই পার্মানেন্ট রেসিডেন্সিপ্রাপ্তরা প্রথমবারের মতো বিনামূল্যের রাষ্ট্রীয় শিক্ষা ও স্বাস্থ্য সেবা পাবেন। নিজের নামে সম্পদ করতে পারবেন এবং কোনো কাতারি পার্টনার ছাড়াই ব্যবসা করতে পারবেন।

পারস্য উপসাগর তীরবর্তী সাত দেশ কাতার, সৌদি আরব, বাহরাইন, ইরাক, ওমান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক প্রবাসী থাকলেও বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া বিদেশিদের স্থায়ী হওয়ার সুযোগ নেই। এই দেশগুলোতে বিদেশি শ্রমিকদের চাকরি বদল বা দেশত্যাগের জন্য মালিকের অনুমতি নিতে হয়।

মাথাপিছু আয়ের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতারের প্রতি বিদেশি শ্রমিকদের অবস্থার উন্নয়নের চাপ রয়েছে আন্তর্জাতিক মহলের। ২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশটিতে বর্তমানে স্থাপনা নির্মাণে কয়েক লাখ বিদেশি শ্রমিক নিয়োজিত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

কাতারে স্থায়ী বসবাসের অনুমতি দিচ্ছে

আপডেট সময় ০৭:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭