ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যানসিটিকে মুদ্রার ওপিঠ দেখাল লিভারপুল

আকাশ স্পোর্টস ডেস্ক:

উল্কার গতিতে ছুটছিল ম্যানচেস্টার সিটি। জয়কে মামুলি ব্যাপার বানিয়ে ফেলেছিল দলটি। এবার মুদ্রার উল্টো পিঠও দেখল তারা। উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানসিটিকে ৩-০ উড়িয়ে দিয়েছে লিভারপুল। এ জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল দ্য রেডসরা।

বুধবার রাতে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে আতিথ্য গ্রহণ করে ম্যানসিটি। তবে পরভূমে পরের মতোই আতিথেয়তা পেয়েছেন অতিথিরা। মাঠে ঢোকার আগে অপ্রীতিকর অবস্থার মুখে পড়েন তারা। তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে ক্যান, বোতল ও ফ্লেয়ার নিক্ষেপ করেন স্বাগতিক সমর্থকরা।

সেই ধাক্কা সামলে উঠতে পারেনি সিটি। শুরুটা আশা জাগানিয়া করলেও খেলার ধারার বিপরীতে ১২ মিনিটে গোল খেয়ে বসে দলটি। দারুণ এক পাল্টা আক্রমণ থেকে গোল করে দলকে লিড এনে দেন মিসরের মেসিখ্যাত মোহাম্মদ সালাহ। চলতি আসরে এটি তার সপ্তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮তম গোল।

পিছিয়ে পড়ে যেন খেই হারিয়ে ফেলে ম্যানসিটি। একেবারে আলগা হয়ে যায় রক্ষণবাধা। এর সদ্ব্যবহার করতে মোটেও ভুল করেনি লিভারপুল। প্রায় ২০ গজ দূর থেকে বজ্রগতির শটে ব্যবধান দ্বিগুণ করেন অক্সলেড চেম্বারলেইন।

অল্প সময়ে ২-০তে এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে জার্গেন ক্লপের দল। পরক্ষণে জাদুকরী ফুটবল উপহার দেয় তারা। ফলে ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ৩১ মিনিটে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন সাদিও মানে।

বিরতির পর আক্রমণের গতি বাড়ায় ম্যানসিটি। অন্যদিকে রক্ষণ সামলাতে মনোযোগ দেয় লিভারপুল। এতে সফরকারীদের নেয়া আক্রমণগুলো ভেস্তে যায়। ফলে রোবটের মতো প্রচেষ্টা চালিয়েও বাকি সময়ে গোলমুখ খুলতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা। আর সাফল্য পায়নি লিভারপুলও।

আগামী মঙ্গলবার ফিরতি পর্বে ইতিহাদে অতিথি হবে লিভারপুল। এমন হারের পর সেমিতে জায়গা করে নিতেঅগ্নিপরীক্ষাই দিতে হবে সিটিজেনদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ম্যানসিটিকে মুদ্রার ওপিঠ দেখাল লিভারপুল

আপডেট সময় ০৫:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮