ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পিছিয়ে গেল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য গালফ সম্মেলন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এপ্রিলে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই সম্মেলনটি। কয়েকজন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যস্ত সূচির কারণেই এমনটা হয়েছে। এছাড়া সাবেক সিআইএ পরিচালক মাইক পম্পেও আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রীর শপথ না নেওয়া পর্যন্ত বিষয়টি কঠিনই যুক্তরাষ্ট্রের জন্য।

কয়েকজন কর্মকর্তার দাবি, সম্মেলনটি পিছিয়ে যাওয়ায় এটাই ইঙ্গিত করে যে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে কোনও অগ্রগতি হয়নি।

গত ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযু্ক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। এই অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।

সেই সংকটের পর ১ এপ্রিল কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের প্রথমবারের মতো বৈঠকের কথা ছিল। একজন মার্কিন কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছিলো রমজানের পরে এই সম্মেলন অনুষ্ঠিত হলে ভালো হতো।

রয়টার্সকে ওই কর্মকর্তা আরও জানান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের সময় এই সম্মেলন নিয়ে আলোচনা হয়। সেখানে বলা হচ্ছিলো এই সম্মেলনের জন্য আরেকটু সময় প্রয়োজন।

মার্কিন নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বলেছেন, ট্রাম্প এই মাসের মধ্যেই মধ্যপ্রাচ্য সংকট সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। আর গালফ সম্মেলনের সঙ্গে এর কোনও সংযোগ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

পিছিয়ে গেল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য গালফ সম্মেলন

আপডেট সময় ১১:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮