ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পালাতে চাইছেন ফারমার্স ব্যাংক সংশ্লিষ্ট ১৭ জন: দুদক

অাকাশ জাতীয় ডেস্ক:

ঋণ কেলেঙ্কারি নিয়ে তদন্তের মুখে থাকা ফারমার্স ব্যাংকের ১৭ জন কর্মকর্তা ও গ্রাহকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। জালিয়াতির মাধ্যমে ব্যাংকটির ‘কোটি কোটি টাকা আত্মসাতের পর তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টায়’ রয়েছেন বলে দুদকের সন্দেহ।

এদের মধ্যে কর্মকর্তা রয়েছেন এ কে এম শামিম (এমডি অ্যান্ড সিইও), আব্দুল মোতালেব পাটোয়ারী (ডিএমডি), গাজী সালাউদ্দিন (এসইভিপি), মো. জাহাঙ্গীর আলম মজুমদার (ইভিপি), জিয়া উদ্দিন আহমেদ (এসভিপি), মো. লুৎফুল হক (ভিপি), মো. মনিরুল হক (ভিপি), মো. তাফাজ্জল হোসেন (এফভিপি), মোহাম্মদ শামসুল হাসান ভুইয়া (এভিপি), মাহবুব আহমেদ (এইও) ও মোহাম্মদ জাকির হোসেন (ইও)।

গ্রাহকরা হলেন মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), তার স্ত্রী রুজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, পূত্রবধূ ফারহানা আহমেদ, মেয়ে রিমি চিশতী ও মাজেদুল হক চিশতী। মাহবুবুল হক চিশতী ফারমার্স ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। ঋণ বিতরণে একাধিপত্যের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতিও দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

দুদকের উপপরিচালক মো. সামছুল আলম পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিচালককে চিঠি পাঠিয়ে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপে ব্যবস্থা নিতে বলেছেন। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছেও।

চিঠিতে তিনি বলেছেন, “অভিযুক্তদের বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাত, ওই টাকায় অবৈধ সম্পদ অর্জন এবং নামে-বেনামে বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে।

“অত্র অভিযোগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ সপরিবারে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুতরাং অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাক্তিদের বিদেশ গমন রহিতকরণ একান্ত প্রয়োজন।”

ঋণ কেলেঙ্কারির কারণে প্রতিষ্ঠার চার বছর না পেরুতেই ধুঁকছে ফারমার্স ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব ছাড়তে হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পালাতে চাইছেন ফারমার্স ব্যাংক সংশ্লিষ্ট ১৭ জন: দুদক

আপডেট সময় ০৯:৫৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮