ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২৮ বছর পর স্টামফোর্ড ব্রিজ জয় টটেনহামের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে কথা কাটাকাটি করতে দেখা গেল টটেনহাম ও চেলসি সমর্থকদের। বাদানুবাদে জড়ানোটাও স্বাভাবিক! ২৮ বছর পর যে স্টামফোর্ড ব্রিজ থেকে জয় ছিনিয়ে নিয়ে গেলেন স্পার্সরা।

রোববার রাতে চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে আতিথ্য নেয় টটেনহাম। হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছেন অতিথিরা। জোড়া গোল করে তাদের ঐতিহাসিক জয় এনে দেন দেলে আলি।

ম্যাচের শুরু থেকেই টটেনহামের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে চেলসি। ফলও হাতেনাতে পান দ্য ব্লুজরা। ৩০ মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে যান তারা।

পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায়সফরকারীরা। তবে গোলমুখ খুলতে পারছিলেন না তারা। অবশেষে প্রথমার্ধের ইনজুরি টাইমে ক্রিস্টিয়ান এরিকসনের অসাধারণ শটে সমতায় ফিরে টটেনহাম।

বিরতি থেকে ফিরে এগিয়ে যেতে তুমুল যুদ্ধে অবতীর্ণ হয় চেলসি-টটেনহাম। তবে জয়ী হন অতিথিরা। ৬২ মিনিটে তাদের লিড এনে দেন দেলে আলি। এর রেশ না কাটতেই ৬৬ মিনিটে অ্যান্তনিও কন্তের শিষ্যদের ফের এ মিডফিল্ডারের থাবা। নিশানাভেদে দলের জয় একরকম নিশ্চিত করেন তিনি।

বাকি সময়ে আর কেউ বল জালে জড়াতে না পারায় ৩-১ গোলে বিজয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়েনপচেত্তিনোর শিষ্যরা।

এ জয়ে ৩১ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে টটেনহাম। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে চেলসি। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে সেরা চারে থাকতে হবে ব্লুজদের। এ ম্যাচ হেরে যাওয়ায় সেই স্বপ্নটা অনেকটাই ফিকে হয়ে উঠছে তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৮ বছর পর স্টামফোর্ড ব্রিজ জয় টটেনহামের

আপডেট সময় ০৩:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮