ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান বাংলাদেশের ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

ফরিদপুর কারাগারে আসামির মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুর কারাগারের এক আসামি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। রবিবার দিবাগত রাত ১টা ২০মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফরিদপুর কারাগার তত্ত্বাবধায়ক আব্দুর রহিম বলেন, শুক্রবার কারাগারে ডায়রিয়াসহ বিভিন্ন জটিলতায় অসুস্থ্য হয়ে পড়েন হেমায়েত সর্দার। ওই দিনই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। রবিবার রাত ১টার ২০ মিনিটের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ফরিদপুর কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুর রহিম বাদী সোমবার সকালে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ নিহতের স্বজনদের দেয়া হবে।

নিহত হেমায়েত ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালীয়া শহীদ নগর ইউনিয়নের ছাগলদি গ্রামের মৃত তাহেজউদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে ফরিদপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

ফরিদপুর কারাগারে আসামির মৃত্যু

আপডেট সময় ০১:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮