ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার চট্টগ্রামে গ্যাসের পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক

প্রধানমন্ত্রী সর্ম্পকে কটুক্তি করায় খুলনার পিপিকে অব্যাহতি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী সর্ম্পকে কটুক্তি করায় খুলনা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) পদ থেকে অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পীকে অব্যাহতি দেয়া হয়েছে। ২১ মার্চ আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব (জিপি-পিপি শাখা) মো. আবদুল ছালাম মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে তার নিয়োগ আদেশ বাতিল করা হয়। রবিবার সন্ধ্যায় চিঠিটি খুলনায় পৌঁছায়।

চিঠিতে বলা হয়েছে, খুলনা জেলার মহানগর দায়রা জজ আদালতের পিপি সুলতানা রহমান (শিল্পী)-কে প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি করায় তাঁর নিয়োগ আদেশ বাতিলপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো।

চিঠির অনুলিপি জেলা ও দায়রা জজ/ মহানগর দায়রা জজ, আইনমন্ত্রীর একান্ত সচিব, আইন ও বিচার বিভাগের সচিবের একান্ত সচিব, সলিসিটর অনুবিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা, অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী, খুলনা জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রোগ্রামারকে দেয়া হয়েছে।

খুলনা জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কাজী আবু শাহীন বলেন, মন্ত্রণালয়ের চিঠির একটি অনুলিপি রবিবার সন্ধ্যায় হাতে পেয়েছি।

অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মিজানের বোন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

প্রধানমন্ত্রী সর্ম্পকে কটুক্তি করায় খুলনার পিপিকে অব্যাহতি

আপডেট সময় ১১:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮