ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

অস্ট্রেলিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় কাকাডু ন্যাশনাল পার্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া গাড়িটিতে থাকা আরও চারজন সহযাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন বলেও জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

আহতদের জরুরি সেবা দেয়ার জন্য দুটি কেয়ার ফ্লাইটে করে দ্রুত রয়াল ডারউইন হাসপাতালে আনা হয়। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাকবলিত গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে বেশ কয়েকবার উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। তবে গাড়িটির দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা না গেলেও অতিরিক্ত গতি কিংবা মদ্যপান অবস্থায় গাড়ি চালানো এমন কোনো কারণ জড়িত নয় প্রাথমিক তদন্তে জানানো হয়েছে।

চালকসহ সাতজনকে বহনকারী গাড়িটি জাবিরু থেকে কোয়িন্ডা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর ঘটনার কারণ তদন্তে সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

দুর্ঘটনায় নিহত ও আহত সকলেই বাংলাদেশি বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান। একই সংগঠনের সদস্য ১২ জন (৬ জন ছেলে ও ৬ জন মেয়ে) ইস্টার হলিডের ছুটি কাটাতে ভ্রমণে গিয়েছিলেন। তারা সকলেই চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তাদের সবার বয়স ত্রিশ বছরের কম ছিল বলেও জানিয়েছেন মাহমুদুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

অস্ট্রেলিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

আপডেট সময় ১০:১৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮