ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

শাহজালালে বিমান উঠানামা বন্ধ তিন ঘণ্টা

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামা বিকাল সাড়ে চারটা থেকে বন্ধ রয়েছে। রাত সাড়ে সাতটা অবধি এই ব্যবস্থা চালু থাকবে।

দেশের প্রধান বিমানবন্দরটির পরিচালক উইং কমান্ডার ইকবাল করিম দৈনিক আকাশকে এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার দুপুরের পর থেকেই রাজধানীতে আবহাওয়া বিরূপ হতে থাকে। বিকালের দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও হয়।

এই পরিস্থিতিতে রানওয়েতে বিমান উঠানামা করা ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি বন্ধ রাখা হয়। বিমানবন্দরের এই সিদ্ধান্তের কারণে বেশ কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন হয়েছে। যাত্রায় বিলম্বের ঘটনাও ঘটেছে।

সাইফুল আলম চৌধুরী নামে একজন যাত্রী জানান, ঢাকায় বিমান অবতরণের অনুমতি না থাকায়, তাকে কক্সবাজার বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে বেশ খানিকটা সময়।

আবার কক্সবাজার বিমানবন্দর থেকে রিজেন্ট এয়ারের একটি ফ্লাইট শাহজালালে অবতরণ করতে না পেরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। কারণ, শাহজালাল থেকে থেকে তাকে নিকটবর্তী অন্য বিমানবন্দরে নামতে পরামর্শ দেয়া হয়েছিল।

আবার ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট রাজশাহীতে ৩টা ২০ মিনিটে অবতরণের কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি পৌঁছাতে দেরি হয়।

পরে ফ্লাইটটি যশোর, বরিশাল ও ভারতের মালদা ঘুরে বিকাল পৌনে ছয়টার দিকে রাজশাহীতে অবতরণ করে।

শাহজালালের এই সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক রুটে চলা বিভিন্ন বিমানের যাত্রীদেরকেও অপেক্ষায় থাকতে হয়েছে বিমানবন্দরে। আর ঢাকামুখী বেশ কয়েকটি ফ্লাইটেরও সময় মতো পৌঁছা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

শাহজালালে বিমান উঠানামা বন্ধ তিন ঘণ্টা

আপডেট সময় ০৮:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮