ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জেলখানায় ফুটবল খেললেন তেভেজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢেঁকি স্বর্গে গিয়েও নাকি ধান ভানে। তাই বলে জেলখানায় কয়েদিদের সঙ্গে ফুটবল ম্যাচ? সেই নজির গড়লেন কার্লোস তেভেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ড সম্প্রতি জেলখানার কয়েদিদের সঙ্গে ফুটবল ম্যাচ খেলেছেন।

তিনি ম্যাচটা খেলেছেন ‘আমন্ত্রিত দর্শনার্থী অতিথি’ ফুটবলার হিসেবে! জেলের চৌদ্দ শিকের খাঁচায় বন্দি কয়েদিদের সঙ্গে ফুটবল খেলা, তাদের অন্ধকারময় জীবনে একটু আনন্দ দেয়ার চেষ্টা করা, এই মহতী কাজের জন্য তেভেজ প্রশংসার দাবিদার।

কিন্তু কয়েদিদের আনন্দ দিতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেছেন তেভেজ। চোট পেয়েছেন পায়ে। তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।

৩৪ বছর বয়সী তেভেজ আর্জেন্টিনার হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৫ সালে।

এরপর থেকে জাতীয় দলে উপেক্ষিত তিনি। তবে তেভেজ এখনও মনের কোণে সযতেœ সাজিয়ে রেখেছেন ছোট্ট একটা স্বপ্ন, দেশের হয়ে খেলতে চান ২০১৮ রাশিয়া বিশ্বকাপে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জেলখানায় ফুটবল খেললেন তেভেজ

আপডেট সময় ০৬:০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮