ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বাংলাদেশে নৌকা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই: মায়া

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, এমপি বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশে নৌকা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাঁর অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। তিনি আজ মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন মাঠে সরকারের উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সোবহান শুভার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন মানিক, আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব উত্তর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, সাধারণ এম এ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, ছেংগারচর পৌর মেয়র রফিকুল আলম জজ।

মায়া চৌধুরী আরো বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই উদ্যোগ নিয়েছেন। তাই আজ সরকারি-বেসরকারি উচ্চ পদে নারীরা ক্ষমতাসীন। তিনি বলেন, বাংলাদেশিরা বিশ্বে এখন মর্যাদার সঙ্গে বাস করবে। প্রয়োজন নিজ নিজ পরিসরে কর্তব্যনিষ্ঠা, কঠোর পরিশ্রম আর চিন্তার উদারতা।

রাজনীতি করতে হলে দেশ প্রেমিক হতে হবে, দেশের জন্য আত্মত্যাগ করার মানসিকতা থাকতে হবে। মানুষের কল্যাণ কামনা করে এমন প্রত্যেক রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ করেন মন্ত্রী। তবে রাজাকার, জামাত শিবির ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে বলেন তিনি।

এ সময় তিনি মতলব উত্তর উপজেলায় সরকারের বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বাংলাদেশে নৌকা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই: মায়া

আপডেট সময় ০২:৪৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮