ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, তবে আলোচনার পরিস্থিতি নেই: ইরান শাপলা চত্বর হত্যাযজ্ঞ:শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা

ঢাবি-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারামারি আহত ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

যৌন হয়রানিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ঢাবির এক ছাত্র এবং ঢাকা কলেজের চার ছাত্র আহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শাহনেওয়াজ হলের সামনে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের চার শিক্ষার্থী আবির, শামীম, রাব্বি ও আল আমিন বসেছিলেন। তারা মেয়েদের উদ্দেশ করে টিজ করে। এ সময় ঢাবির শিক্ষার্থী শাহাদাত প্রতিবাদ করলে চারজন তাকে মারধর করে। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে চলে যায়। খবর পেয়ে শাহাদাতের বন্ধুরা নীলক্ষেত মোড়ে গিয়ে ঢাকা কলেজের চার শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে। রাতেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর ঢাবির শাহনেওয়াজ হল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী

ঢাবি-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারামারি আহত ৫

আপডেট সময় ০১:৪১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮