ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এলাকায় না থেকেও মামলার আসামি জাবি শিক্ষার্থী

অাকাশ জাতীয় ডেস্ক:

নিজ এলাকা লক্ষ্মীপুরে না থেকেও মামলার এক নম্বর আসামি হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্মাতকোত্তরের শিক্ষার্থী সাইফুল ইসলাম।

এলাকায় না থেকেও তার নেতৃত্বেই অভিযোগকারীর মাথায় রড দিয়ে আঘাত করে টাকা ছিনতাই করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ওই মামলাতে সাইফুলের বাবা, মা ও ছোট বোনসহ পরিবারের ৫ সদস্যকে আসামি করা হয়েছে।
জানা যায়, গত ২৫ মার্চ জাকির হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি লক্ষ্মীপুরের রায়পুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, জমিজমার বিরোধের জেরে ২২ মার্চ রাত ৮টার দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী জাকির হোসেনের পথ অবরোধ করে সাইফুল এবং তার পরিবারের সদস্যরা তার মাথায় রড দিয়ে আঘাত করে এবং তার কাছ থেকে টাকা ছিনতাই করে।

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার দিন সাইফুল পুলিশের উপপরিদর্শক পদে নিয়োগের লিখিত পরীক্ষা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলেন। তার কেন্দ্র ছিল চট্টগ্রাম পুলিশ লাইন ইনস্টিটিউট। পরীক্ষা শেষে তিনি ২৩ মার্চ চট্টগ্রাম থেকে ট্রেনে ঢাকা ফেরেন। পরীক্ষা অ্যাডমিট কার্ড, ট্রেনের টিকিট ও ঘটনার দিন চট্টগ্রাম অবস্থানের বিভিন্ন প্রমাণাধি প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

অনুসন্ধানে জানা যায়, জাকির হোসেন সরকারি দলের নাম ভাঙিয়ে এলাকায় জমি দখলসহ নানা অপকর্ম করেন। জাকিরের বিরুদ্ধে রায়পুর থানায় জমি দখল, লুটপাটসহ একাধিক বিষয়ে মামলা রয়েছে। এজাহারে উল্লেখিত ঘটনা না ঘটলেও এলাকার পূর্বের দ্বন্দ্বের জেরে মামলা করা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিন আমি চট্টগ্রাম ছিলাম। তাহলে কীভাবে আমার নেতৃত্বে তাকে (জাকির) মারা হলো। এলাকার জমিজমার বিরোধকে কেন্দ্র করে আমার শিক্ষাজীবনের ক্ষতি করার জন্য আমার ও আমার পরিবারে বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেয়া হয়েছে।

মামলার বাদী জাকির হোসেন বলেন, ‘তারা মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে তাই আমরাও দিয়েছি।’ সাইফুল ওই দিন ঘটনাস্থলে ছিলেন এমন প্রশ্ন তিনি বলেন, ‘আমি জানি না সেটা আদালত দেখবে।’

এ বিষয়ে মামলার বাদীপক্ষের অ্যাডভোকেট মিজানুর রহমানকে একাধিকবার মোবাইল ফোনে কল দেয়া হলেও তাকে পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এলাকায় না থেকেও মামলার আসামি জাবি শিক্ষার্থী

আপডেট সময় ০১:৩৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮