ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

‌‘আর্জেন্টিনাকে কষে চড় লাগিয়েছে স্পেন’

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুই দলের হাতাহাতি লেগেই গিয়েছিল বেশ কয়েকবার। স্পেনের পাড়ায় এসে মস্তানি করে যাওয়ার জন্য বুকের পাটা লাগে বটে। আর্জেন্টিনা সমর্থকদের জন্য আফসোস, এই দাদাগিরি যদি মাঠের খেলাতেও দেখাতে পারত আর্জেন্টিনা! সত্যিটা হচ্ছে, এবারের বিশ্বকাপ জেতার জন্য যদি আর্জেন্টিনা জেগে জেগে স্বপ্ন দেখেও থাকে, কাল বাস্তবতার কঠিন এক চড় কষেছে স্পেন।

খোদ হোর্হে সাম্পাওলি বলছেন, ‌‘এই ম্যাচে যা হয়েছে তার দায় আমাদের নিতে হবে। বিশ্বকাপে এমনটা ঘটলে চলবে না। স্পেন আমাদের গালে কষে চড় লাগিয়েছে। আমরা বুঝতে পারছি আমাদের এখনো অনেক কাজ করার বাকি।’

কালকের পরাজয়ের পর বেশির ভাগ সমালোচনা ধেয়ে যাচ্ছে আর্জেন্টিনা কোচের দিকে। সাম্পাওলি বাস্তবতা মানছেন, ‘সবকিছু ঠিকমতো বিশ্লেষণ না করলে এই ধরনের ম্যাচের ফলাফল কোচের দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য করে। আমাকে এই ম্যাচটা খুব ভালোমতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। এর যে একটা মানসিক ধাক্কা আছে, সেটাও সামলাতে হবে।’

প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। এমনকি গঞ্জালো হিগুয়েইন গোলমুখ থেকে গোল করতে ব্যর্থ না হলে স্কোরটা হতো ২-২। সেখান থেকে ৬-১ গোলের পরাজয়? কী এমন হয়েছিল দ্বিতীয়ার্ধে? সাম্পাওলি মনে করেন, স্পেনের শক্তিটা সঠিকভাবে যাচাই করে নেয়নি আর্জেন্টিনা, ‘ওদের কাছ থেকে আমরা এতটা ধাক্কা আশা করিনি। দ্বিতীয়ার্ধে স্পেন আমাদের ঠেসে ধরেছিল সরাসরি আক্রমণ করতে পেরে। পরপর কয়েকটা গোল হয়ে যাওয়ায় ফলাফলটা এমন হলো।’

ভাগ্য ভালো এই বিপর্যয় স্রেফ একটা প্রীতি ম্যাচেই এসেছে। সেটিও বিশ্বকাপের সোয়া দুই মাস আগে। সাম্পাওলি বেশ সময় পাবেন বিশ্বকাপে যেন এমন না ঘটে তার উপায় বের করার। সবচেয়ে ভালো দিক হলো, আর্জেন্টিনা কোচ মোটামুটি যে স্কোয়াড ভেবে রেখেছিলেন, যা নিয়ে অনেক আর্জেন্টিনা সমর্থকই সন্তুষ্ট নয়, তাতে পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি। বেশ কজন খেলোয়াড়ের ওপর কোপ পড়তে যাচ্ছে।

সাম্পাওলি আভাস দিয়েছেন, ‘এই ফলাফল পরিষ্কার করে দিল চূড়ান্ত স্কোয়াড গোছানোর আগে এই ম্যাচটাকে ভালোভাবে বিশ্লেষণ করে দেখতে হবে। আরও কাজ করতে হবে। যেন এই ধরনের ঘটনা বিশ্বকাপে না ঘটে। আমাদের লক্ষ্য ছিল বলের দখল বেশি রেখে রক্ষণ সামলাব। আক্রমণ আর রক্ষণে যে ভারসাম্য আমরা প্রত্যাশা করেছিল রক্ষণাত্মক দৃষ্টিকোণ থেকে, তা এ ম্যাচে পাইনি।’

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

Tag :
আপলোডকারীর তথ্য

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

‌‘আর্জেন্টিনাকে কষে চড় লাগিয়েছে স্পেন’

আপডেট সময় ০৮:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮