ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

বাঁচানো গেল না শিশু রুহিকে

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পল্লবীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে তিন বছরের শিশু রুহি মারা গেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক রুহির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর ডি ব্লকের ১৯ নম্বর রোডের একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে দগ্ধ হন পাঁচজন। এতে ভবনের মালিক ইয়াকুব আলী (৭০), তার স্ত্রী হাসিন আরা খানম (৬০), তাদের আত্মীয় ইয়াসমিন আক্তার (৩৫) এবং ইয়াসমিনের তিন বছরের মেয়ে রুহি এবং ওই বাড়ির কেয়ারটেকার হাসান (৩২) দগ্ধ হয়। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

পুলিশ জানায়, ওই বাড়ির নিচতলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য সকালে ঢাকনা খোলেন হাসান। এ সময় বাড়ির সদস্যরাও সেখানে ছিলেন।

মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ আহাদুজ্জামান জানান, ট্যাংক পরিষ্কার করার আগে গ্যাস জমেছে কি না পরীক্ষা করতে কাগজের টুকরোতে আগুন ধরিয়ে ট্যাংকের ভেতরে ফেললে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে থাকা পাঁচজন দগ্ধ হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁচানো গেল না শিশু রুহিকে

আপডেট সময় ১০:২৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮