ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে কারণে ইতালির বিপক্ষে খেলেননি মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিপর্বে ইতালির বিপক্ষে প্রীতিম্যাচ উপলক্ষে জাতীয় দলে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনও করেছেন। কিন্তু গতরাতে ইতালির বিপক্ষে মূল ম্যাচে দেখা যায়নি তাকে। মেসিকে না পেয়ে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সমর্থকমহলে।সব ঠিক থাকলেও কেন মাঠে নামেননি ফুটবল জাদুকর?

অবশেষে নিজেই রহস্যের ইতি টানলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগার কারণে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি। মেসি বলেছেন ‘আমি কিছু সময়ের জন্য হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছি। আমি সবসময় খেলতে চাই। তবে বিশ্বকাপের রাস্তা এখনও দীর্ঘ। বিশ্রামে নিতে এই ম্যাচের জন্য আমরা অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে স্পেনের বিপক্ষে খেলার ব্যাপারে আমি আশাবাদী।’

শুক্রবার রাতে ম্যানচেস্টারে অনুষ্ঠিত ম্যাচটিতে ইতালিকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে হোর্হে সাম্পাওলির দল। আর্জেন্টিনার জার্সিতে গত ৬ ম্যাচে ৮ গোল করেছিলেন মেসি। তার হ্যাটট্রিকেই সরাসরি বিশ্বকাপে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে তার গোল সংখ্যা এখন পর্যন্ত ৩৫টি। দারুণ ছন্দে থাকা মেসির ইনজুরিতে তাই অবাক হয়েছেন অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যে কারণে ইতালির বিপক্ষে খেলেননি মেসি

আপডেট সময় ০৬:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮