ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে দুই শিক্ষককে তুলে নেয়ার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে রাজশাহীর চারঘাট উপজেলা থেকে দুই কলেজ শিক্ষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার অনুপমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি মাইক্রোবাসে করে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।

তারা হলেন চারঘাটের ডাকরা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক বজলুর রহমান এবং ইংরেজি বিভাগের প্রভাষক শফিকুর রহমান উজ্জ্বল। বজলুর রহমান উপজেলার রায়পুর গ্রামের আসমত আলীর ছেলে। আর শফিকুর আস্করপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

ডাকরা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাদের তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, কলেজের ক্লাস শেষে মোটরসাইকেলযোগে চারঘাটে যাচ্ছিলেন বজলুর রহমান ও শফিকুর রহমান। তারা চারঘাট-আড়ানী সড়কের অনুপমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে কয়েকজন ব্যক্তি কালো রঙের একটি মাইক্রোবাস থেকে নেমে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেন। এরপর ওই মাইক্রোবাসে করেই তাদের তুলে নিয়ে যাওয়া হয়।

অধ্যক্ষ জানান, প্রত্যক্ষদর্শীরা দুই শিক্ষককে চারঘাটের দিকে নিয়ে যেতে দেখেছেন। তারা যে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন সেটি সেখানেই রেখে দেওয়া হয়। তুলে নিয়ে যাওয়ার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বিষয়টি মৌখিকভাবে চারঘাট থানা পুলিশকে জানানো হয়েছে।

অপহৃত কলেজ শিক্ষক বজলুর রহমানের ছোট ভাই মোজাহেদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তিনি বলেন, আমার ভাই গ্রামের বাড়িতে থাকতেন না। তিনি সারদা এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

শফিকুর রহমানের ছোট ভাই মিলন বলেন, তার ভাইকে ঠিক কী কারণে বা কারা উঠিয়ে নিয়ে গেছেন, তা তিনি জানেন না।

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক খালিদ হোসনে বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে ডিবি পুলিশ তাদের আটক করেনি। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, কলেজ কৃর্তপক্ষের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ কাজ শুরু করেছে। র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহাবুবুল আলম জানান, র‌্যাব এ ধরনের কোনো অভিযান ওই এলাকায় পরিচালনা করেনি। তাই বিষয়টি তিনি জানেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে দুই শিক্ষককে তুলে নেয়ার অভিযোগ

আপডেট সময় ০৪:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮