ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রান্সের সুপার শপে জিম্মিদশার অবসান, হামলাকারীসহ নিহত ৩

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ট্রিবিসের একটি সুপার শপে ঢুকে পড়ে কয়েকজনকে জিম্মি করার ঘটনা নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির পুলিশ। ওই ঘটনায় হামলাকারী ছাড়াও অন্তত দুজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১.১৫ মিনিটের দিকে হামলাকারী ওই সুপার শপে ঢুকে পড়ে। ওই হামলার আগে কাছের আরেকটি শহরে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ব্যবহৃত গাড়িটি ট্রিবিসের সুপার শপের কাছে খুঁজে পেয়েছে পুলিশ। স্থানীয় প্রসিকিউটর এই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী আইএসকে দায়ী করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রিবিসের ইউ সুপারশপের হামলাকারীকে নিরস্ত্র করেছে ফ্রান্সের কাউন্টার টেরোরিজম পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদমাধ্যমটিকে সেখানে নিহতের সংখ্যা দুইজন বলে জানিয়েছেন। তবে লোকাল ফ্রান্সের খবরে বলা হয়েছে পুলিশের গুলিতে সুপারশপে হামলাকারীও নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন আরও তিনজন। সংবাদমাধ্যমটি বলছে হামলাকারীকে মরোক্কো বংশদ্ভূত ফরাসি নাগরিক হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। উগ্রবাদী আদর্শে উদ্বুদ্ধ হওয়ায় পুলিশের তালিকায় ছিল সে।

লোকাল ফ্রান্সের খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে কারকাসানো শহরে ড্রাইভারকে আঘাত করে একটি গাড়ি ছিনতাই করে ওই হামলাকারী। পরে এক পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলিবর্সণ করে ট্রিবিস শহরের ওই সুপারশপে ঢুকে পড়ে।

সে সময়ে ওই সুপারশপে থাকা এক প্রত্যক্ষদর্শী ফ্রান্স ইনফোকে জানিয়েছেন, এক লোক চিৎকার করছিল আর গুলি করা শুরু করলো। আমি হিমাগারের দরজা খোলা দেখতে পেয়ে কয়েকজনকে ডেকে নিয়ে সেখানে ঢুকে পড়ি। আমরা অন্তত দশজন সেখানে এক ঘণ্টা আটকে ছিলাম। পরে পিছনের দরজা দিয়ে বের হয়ে আসি। ওই হামলাকারী আল্লাহু আকবর বলে চিৎকার করছিল তবে তাকে দেখতে পাইনি।ফরাসি সংবাদপত্র লা দেপেচে দু মিদির খবরে বলা হয়েছে, আনুমানিক ৩০ বছর বয়সী সশস্ত্র হামলাকারীর সঙ্গে এক বা একাধিক গ্রেনেড ছিল। আর তিনি ‘সিরিয়ার প্রতিশোধ’ চান বলে চিৎকার করেছেন।

বেলা দুইটার দিকে ওই হামলাকারীকে নিরস্ত্র করতে সক্ষম হয় পুলিশ। পরে তার গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। বিবিসির খবরে বলা হয়েছে হামলাকারী মাকে ঘটনাস্থলে নিয়ে এসেছে পুলিশ। দেশটির কাউন্টার টেরোরিজম পুলিশের প্রসিকিউটর জানিয়েছেন,এই হামলায় মধ্যপ্রাচ্যভিত্তিক সশ্রস্ত্র জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত বলে ধারণা করছেন তিনি।

২০১৫ সালের পর থেকে বেশ কয়েকবার জঙ্গি হামলার শিকার হয়েছে ফ্রান্স। সে বছরের নভেম্বরে প্যারিসে এক হামলায় ১৩০ জন নিহত হলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। গত বছরের অক্টোবরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ওই মাসেই ফ্রান্সের বন্দর নগরী মার্সেইর রেলস্টেশনে ছুরি হাতে ৩০ বছর বয়সী এক আফ্রিকান নাগরিক হামলা চালালে দুই নারী নিহত হয়। জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলাকারীকে নিজেদের সদস্য বলে দাবি করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্রান্সের সুপার শপে জিম্মিদশার অবসান, হামলাকারীসহ নিহত ৩

আপডেট সময় ১১:৪৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮