ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ধূমপান ছাড়ুন একদিনেই

অাকাশ নিউজ ডেস্ক:

ধূমপানের কারণে ফুসফুস ও অন্ত্রে ক্যানসার হতে পারে। ধূমপান হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকিও বাড়িয়ে দেয়। এছাড়া মুখের ক্যানসারের গুরুত্বপূর্ণ কারণও এই ধূমপান। কিন্তু কাউকে ধূমপান ছাড়ার কথা বলা হলেও তিনি বলেন, এতোদিনের অভ্যাস কি আর একদিনে ছাড়া যায়। ধীরে ধীরে ছেড়ে দেব।

তবে গবেষণা বলছে, অন্য কথা। ধূমপান ছাড়লে ধীরে ধীরে নয়, একদিনেই ছাড়তে হবে। কারণ যারা ধীরে ধীরে ধূমপান ত্যাগ করার কথা বলেন তাদের থেকে যারা একদিনেই ছেড়ে দিতে চান, তারাই বেশির ভাগ ক্ষেত্রে ধূমপান ত্যাগ করতে পারেন।

মার্কিন একদল গবেষক মোট ৬৯৭ জন ধূমপায়ীর ওপর গবেষণা চালিয়ে এমনই তথ্য উদঘাটন করেছেন। গবেষণায় ধূমপায়ীদের দু’ভাগে ভাগ করা হয়। একদলকে বলা হয় একটা বিশেষ দিন ঠিক করে হঠাৎই ধূমপান ছেড়ে দিতে। যা করতে তাদের সাহায্য করেন এক দল নার্স। অন্য দলকে বলা হয়- দু’সপ্তাহ ধরে ধীরে ধীরে ছাড়তে। দু’দলকেই একই রকম কাউন্সেলিং ও নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপির সাহায্যে চিকিৎসা করা হয়। দ্বিতীয় দল দু’সপ্তাহে ৭৫ শতাংশ পর্যন্ত সিগারেট কমিয়ে আনতে পারলেও পুরোপুরি ছেড়ে দিতে পারেনি।

এরপর প্রথমে চার সপ্তাহ ও পরে ছয় মাসের বিরতি দিয়ে আবার দু’দলকেই পরীক্ষা করা হয়। দেখা গেছে সিগারেট পুরোপুরি ছেড়ে দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় দলের থেকে প্রথম দলের হার ২৫ শতাংশ বেশি। সম্প্রতি অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ধূমপান ছাড়ুন একদিনেই

আপডেট সময় ০৩:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭