ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা

আকাশ জাতীয় ডেস্ক:

সাধারণত শক্তি বৃদ্ধি ও ক্লান্তি কমাতে অনেকেই ভিটামিন বি৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। কেমোথেরাপি নেওয়া অনেক ক্যানসার রোগীও পার্শ্বপ্রতিক্রিয়া সামাল দিতে এটি ব্যবহার করেন। তবে নতুন এক গবেষণায় উঠে এসেছে, এই প্রচলিত সাপ্লিমেন্ট ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমিয়ে দিতে পারে এবং ক্যানসার কোষকে চিকিৎসার মধ্যেও টিকে থাকতে সহায়তা করতে পারে।

কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির গবেষকেরা জানিয়েছেন, ভিটামিন বি৩ শরীরে এনএডি প্লাস নামের একটি গুরুত্বপূর্ণ অণু তৈরিতে সহায়তা করে, যা কোষের বিপাকক্রিয়া ও ক্ষত মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ কোষের জন্য এটি উপকারী হলেও ক্যানসার কোষও একই সুবিধা কাজে লাগাতে পারে।

গবেষণায় দেখা গেছে, বিশেষ করে অগ্ন্যাশয়ের ক্যানসার কোষ ভিটামিন বি৩–এর উপাদান ব্যবহার করে এমন চিকিৎসা এড়িয়ে যেতে পারে, যা স্বাভাবিকভাবে ওই কোষগুলোকে ধ্বংস করার কথা। বিষয়টি আরও উদ্বেগজনক, কারণ এই ধরনের ক্যানসার সাধারণত দেরিতে ধরা পড়ে এবং এর পাঁচ বছরের বেঁচে থাকার হার মাত্র ১৩ শ।

গবেষকেরা তিনটি প্রধান উপায়ে ভিটামিন বি৩–এর প্রভাব ব্যাখ্যা করেছেন। প্রথমত, এই ভিটামিন সুস্থ ও ক্যানসার কোষের মধ্যে পার্থক্য করে না, ফলে কেমোথেরাপিতে ধ্বংস হওয়ার কথা থাকা টিউমার কোষও শক্তি পেতে পারে। দ্বিতীয়ত, এটি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। যদিও সাধারণভাবে এটি উপকারী, কেমোথেরাপি মূলত এই স্ট্রেস বাড়িয়ে ক্যানসার কোষ ধ্বংস করে। ফলে স্ট্রেস কমে গেলে ক্যানসার কোষ টিকে যাওয়ার সুযোগ পায়। তৃতীয়ত, এটি ডিএনএ ক্ষতি থেকে কোষকে সুরক্ষা দেয়, অথচ কেমোথেরাপি ক্যানসার কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করেই তার বৃদ্ধি থামায়।

গবেষণার প্রধান লেখক জর্ডান উইন্টার বলেন, শুরুতে তারা ভেবেছিলেন এই ভিটামিন সুস্থ টিস্যুকে সুরক্ষা দেবে। তবে একই সঙ্গে ক্যানসার কোষও সুরক্ষা পেতে পারে কি না, সেটিই ছিল তাদের অনুসন্ধানের মূল বিষয়। ফলাফলের ধারাবাহিকতা ও কার্যকারিতা তাদের বিস্মিত করেছে।

এখন গবেষকেরা একই ধরনের প্রভাব রয়েছে কি না তা জানতে অন্য ভিটামিন ও দীর্ঘায়ু–সহায়ক সাপ্লিমেন্ট নিয়েও গবেষণার পরিকল্পনা করছেন। একই সঙ্গে চিকিৎসকদের পরামর্শ দেওয়া হয়েছে, ক্যানসার রোগীরা কী কী সাপ্লিমেন্ট গ্রহণ করছেন তা বিস্তারিতভাবে জেনে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করতে।

তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, এই ফলাফল সুস্থ মানুষের ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য নয়। তাদের মতে, যাদের ক্যানসার নেই তাদের জন্য ভিটামিন বি৩ সাপ্লিমেন্ট উপকারী হতে পারে; এর প্রভাব মূলত ব্যবহারের পরিস্থিতির ওপর নির্ভর করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা

আপডেট সময় ০৪:৫৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬