ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

মিরপুরে ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। তার নাম হাসান। বৃহস্পতিবার দিবাগত রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের সময় ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গতরাত রাত আড়াইটার দিকে পীরেরবাগের ভাঙ্গা ব্রিজের সামনে শাপলা হাউজিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হাসান গুরুতর আহত হন। পরে মিরপুর মডেল থানার উপরিদর্শক মঞ্জুর রাহী ভোর চারটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পল্লবী জোনাল টিমের পরিদর্শক জালাল উদ্দিন হত্যার সঙ্গে হাসানের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জানতে চাইলে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলতে পারেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী

মিরপুরে ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

আপডেট সময় ১০:১৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮