ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেসির প্রমাণ করার কিছুই নেই: ম্যারাডোনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনার হয়ে সব জিতেছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার হয়ে এখনও কোনো বড় টুর্নামেন্টের শিরোপা জিততে পারেননি তিনি। তাই সমালোচকরা বলে থাকেন- সর্বকালের সেরা বলে পরিগণিত হতে হলে তাকে দেশের হয়ে আগে বড় টুর্নামেন্টের শিরোপা জিততে হবে।

তবে ছোট ম্যাজিসিয়ানের এখন আর কোনো কিছুই প্রমাণ করার নেই বলে মনে করেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

ঘনিয়ে আসছে রাশিয়া বিশ্বকাপের ক্ষণ। এর শিরোপা জিতে মেসির নিজেকে প্রমাণ করার মোক্ষম সময় বলে বুলি আওড়াচ্ছেন সমালোচকরা।

এ পরিপ্রেক্ষিতে ম্যারাডোনা বলেন, ইতোমধ্যে সে যা করেছে তা অনেক। ও ফুটবলকে সর্বস্ব উজাড় করে দিয়েছে। প্রতিনিয়ত বিস্ময় উপহার দিয়ে চলেছে। তার নিজেকে আর প্রমাণ করার কিছুই নেই। এ মুহূর্তে তাকে আমি একটি উপদেশই দেব- শুধু মাথা ঠাণ্ডা রাখতে এবং খেলাটি উপভোগ করতে। আর কে কি বলছে তা কর্ণপাত না করতে।

ম্যারাডোনা ও মেসির তুলনা চলে আসছে সেই এক যুগ ধরে। তো এ ব্যাপারে আপনার মন্তব্য কী? জবাবে ফুটবল ঈশ্বর বলেন, সে বাঁ পায়ের খেলোয়াড়। এখনও খেলে যাচ্ছে। আমার বয়স ৫৭। কবে বুটজোড়া তুলে রেখেছি। দেখেন আমি এখন মৃত! তবু বলে কিক মারতে পারি। আমি মনে করি, আমরা দুজনই প্রায় একই।

আর্জেন্টিনা সবশেষ বিশ্বকাপ জেতে ১৯৮৬ সালে। একক নৈপুণ্যে আলবিসেলেস্তেদের স্বপ্নের সোনার ট্রফিটা জেতান ম্যারাডোনা। সেই হিসাবে প্রায় তিন যুগ ধরে বিশ্বমঞ্চের শিরোপা বঞ্চিত তারা। এবার মেসিকে ঘিরে ফের শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্ন দেখছেন আর্জেন্টাইনরা। দেশবাসী ও বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সমর্থকদের আবার আনন্দের জোয়ারে ভাসানোর প্রত্যয় ঝরেছে পাঁচবারের বর্ষসেরার কণ্ঠেও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণদের ক্যারিয়ার গঠনে বৈশাখী টিভির নতুন আয়োজন

মেসির প্রমাণ করার কিছুই নেই: ম্যারাডোনা

আপডেট সময় ০৫:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮