ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

অভিবাসী ঠেকাতে গ্রিন কার্ড কমাচ্ছে যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শুধুমাত্র দক্ষ অভিবাসীদেরই গ্রিন কার্ড দেওয়ার পক্ষে মার্কিন প্রশাসন। বুধবার এ সংক্রান্ত একটি বিলে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অদক্ষ অভিবাসী ঠেকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস মনে করছে, বর্তমান ভিসা নীতিতে পরিবর্তন আনলে দেশে বৈধ অভিবাসীর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে যাবে। এতে কর্মক্ষেত্রে মার্কিনদের সুযোগ বাড়বে। মেধা ও পেশাদারিত্বের ওপর ভিত্তি করেই গ্রিন কার্ড প্রদানের চিন্তা করছে যুক্তরাষ্ট্র।

গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেগুলির মধ্যে রয়েছে আবেদনকারীর ইংরেজি ভাষায় দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং চাকরিতে সম্ভাব্য বেতন। নতুন এই বিল সম্পর্কে ট্রাম্প বলেছেন, ‘নতুন অভিবাসন প্রক্রিয়ায় আমেরিকা ও আমেরিকার মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে। এমন আবেদনকারীরাই প্রাধান্য পাবেন যারা আর্থিকভাবে স্বাবলম্বী এবং পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে সক্ষম। সেই সঙ্গে তাদের পেশাদারি দক্ষতা আমাদের দেশের অর্থনীতির সহায়ক হতে পারবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজ ডুবল ইউক্রেনীয় ড্রোন হামলায়

অভিবাসী ঠেকাতে গ্রিন কার্ড কমাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৩:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭