ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ম্যাচের সময়ের মুস্তাফিজ ও নেটের মুস্তাফিজে পার্থক্য অনেক: বিজয় শঙ্কর

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিদাহাস ট্রফির ফাইনালে বিজয় শঙ্করকে করা মুস্তাফিজুর রহামানের অবিশ্বাস্য ওভারে গল্প এখন সবার মুখে মুখে। বিষাক্ত কাটারে ভরা ওভারটিতে মাত্র এক রান (লেগ বাই) ও এক উইকেট শিকার (মানিশ পান্ডে) করেছিলেন মুস্তাফিজ।

চাপের মুখে মুস্তাফিজের বিপক্ষে খেলা পাঁচটি বলের একটিতেও শঙ্করের ব্যাটের সংযোগ হয়নি। ভারতের হয়ে এই নিদাহাস ট্রফির অভিষেক হওয়া তামিল নাড়ুর এই অলরাউন্ডার বল হাতে নিজেকে চেনালেও সেই ফাইনাল ম্যাচেই প্রথমবারের মত ব্যাট করতে নামেন।
ডেথ ওভারে হার্ড হিটিংয়ের জন্য পরিচিত বিজয় শঙ্কর ফাইনালে মুস্তাফিজের ওভারে তার ব্যাটিং পারফর্মেন্সে বেশ হতাশ। তার ভাষায়, ‘ওই পাঁচটি বল খেলতে না পারায় আমি এখনো হতাশ। ম্যাচটা শেষ করে আসতে না পারায় আক্ষেপ আছে আমার।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ইনিংসেই এমন সুযোগ সবসময় মিলে না। আমি যদি একটা ছয় মারতে পারতাম, তাহলে বিষয়টি ভিন্ন হতে পারতো। আমি এমন অবস্থায় ব্যাট করার জন্য নিজেকে গড়ে তুলেছি কিন্তু সময়মত পারফর্ম করতে পারি নি, এটা বেশি হতাশার। ‘

শঙ্কর ও মুস্তাফিজুর রহমান আইপিএলে একই দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন। একই নেটে একে অপরের বিপক্ষে অনুশীলন করেছিলেন এই দুই সাবেক সতীর্থ। তবে ম্যাচের সময়ের মুস্তাফিজ ও নেটের মুস্তাফিজে পার্থক্য অনেক, এমন অভিমত বিজয় শঙ্করের।

‘ম্যাচের সময়ের মুস্তাফিজ ও নেটের মুস্তাফিজে অনেক পার্থক্য। অন্য কোন দিন হয়তো আমি ওই পাঁচটি বল মিস করব না। আমি বলব না চাপে পড়ে আমি বল গুলো মিস করেছি, হয়তো ওইদিনটা আমার ছিল না। ‘

বিজয় শঙ্কর নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচ শেষ করতে আসতে না পারলেও পেরেছেন দীনেশ কার্তিক। অবিশ্বাস্য ইনিংসে শেষ দুই ওভারে ভারতকে চ্যাম্পিয়ন করেছে মাঠ ছাড়েন এই অভিজ্ঞ ক্রিকেটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিয়েতনামে ফ্লাইট পরিচালনায় সময়ানুবর্তিতায় শীর্ষে সান ফু কুওক এয়ারওয়েজ

ম্যাচের সময়ের মুস্তাফিজ ও নেটের মুস্তাফিজে পার্থক্য অনেক: বিজয় শঙ্কর

আপডেট সময় ০৮:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮