ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘরের সিলিং ফ্যানে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠিতে সায়মা আক্তার আঁখি (১৭) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে শহরের পূর্ব চাঁদকাঠী এলাকায় ঘরের ভেতর থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে স্বজনরা।

আঁখি ঝালকাঠি সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ঝালকাঠি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর আনিচুর রহমান এবং তার মা একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

নিহত ছাত্রীর মামা মনির হোসেন জানান, সকালে বাসা থেকে কলেজে যায় আঁখি। তার বাবা-মাও কর্মস্থলে চলে যান। দুপুরে আঁখির ছোট বোন ষষ্ঠ শ্রেণির ছাত্রী আনিকা বাসায় ফিরে এসে ঘরের দরজা খোলা দেখতে পায়। ভেতরে ঢুকে আনিকা দেখে তার বড় বোন ফ্যানের সঙ্গে ঝুলছে। তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আঁখিকে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. দিলসাদ হোসেন আঁখিকে মৃত ঘোষণা করেন।

আঁখির বাবা আনিচুর রহমান বলেন, আমার ছোট মেয়ে স্কুল থেকে ফিরে ঘরের ভেতরে ঢুকে দেখে আঁখি ঝুলছে। ঘরের মেইন দরজা এবং আঁখি যে রুমে ঝুলছিল সে কক্ষের দরজাও খোলা ছিল। কী কারণে এমন ঘটনা ঘটল বুঝে উঠতে পারছি না।

ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরের প্রধান দরজা এবং যে রুম থেকে আঁখির লাশ উদ্ধার করা হয়েছে সে রুমের দরজা খোলা থাকার বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আঁখির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঘরের সিলিং ফ্যানে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ

আপডেট সময় ০৮:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮