ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির

এবার ট্রাকে ধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

এবার চলন্ত ট্রাকে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গাজীপুর থেকে নারায়ণগঞ্জে আসার পথে ১৬ বছর বয়সী কিশোরীকে দুই জনে মিলে ধর্ষণ করে। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসিআই এলাকা থেকে ওই কিশোরীকে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করা হয়। পরে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ট্রাকটি আটক করলেও তার চালক ও সহকারী পলাতক রয়েছে। বিষটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার। ট্রাকের চালক মেহেদী হাছান ও তার সহকারী সোহানকে গ্রেফতারে অভিযান চলছে।

ভুক্তভোগী কিশোরীর বরাত এই পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার বিকাল চারটার দিকে তার মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে আসে। রাত আটটার দিকে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে ট্রাকের চালক ও সহকারী (ঢাকা-মেট্রো ট-০২-০৩৪৪) তুলে নেয়।

পথে বিমানবন্দর এলাকায় প্রথমে ট্রাক চালক মেহেদী হাছান ও তার সহকারী সোহান তাকে ধর্ষণ করে। এরপর তাকে নিয়ে সিদ্ধিরগঞ্জে চলে যান দুই জন। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসিআই এলাকায় ট্রাক থেকে কিশোরীর কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে।

এসময় চালক ও সহকারী ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও ট্রাকটি আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়।

ওই কিশোরীর আগে বিয়ে হয়েছিল। সে প্রায়ই বাড়ি থেকে রাগ করে বের হয়ে যায় বলে জানান পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

এবার ট্রাকে ধর্ষণ

আপডেট সময় ১২:১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭