ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সপ্তাহে ১১ কোটি টাকা বেতন দাবি নেইমারের

আকাশ স্পোর্টস ডেস্ক:

তাকে নেয়ার জন্য উঠেপড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ। এদিকে পিএসজি নেইমারকে বিক্রি করতে রাজি নয়। ফরাসি ক্লাব যেকোনো মূল্যে ধরে রাখতে চাইছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। নেইমার পিএসজিতে থাকতে রাজি। সেজন্য তিনি ফরাসি ক্লাবকে দিয়েছেন একটা শর্ত। পিএসজিকে নেইমার বলে দিয়েছেন, তাকে ধরে রাখতে হলে বাড়াতে হবে বেতন-ভাতা! দু’দলের টানাটানিতে সুযোগের সদ্ব্যবহার করতে চান আর কি!

শুধু রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার চুক্তিই নয়, গত আগস্টে বার্সেলোনা থেকে নেইমারকে ছিনিয়ে আনতে বিশাল অঙ্কের বেতনের টোপও ফেলেছিল পিএসজি। চুক্তির পর সেই প্রতিশ্র“তি পূরণও করেছে পিএসজি। ফরাসি ক্লাব নেইমারের বার্ষিক বেতন ধরেছে ৩৬ মিলিয়ন ইউরো, যা তাকে বানিয়েছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। কিন্তু ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার যিনি, তিনি কেন দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন? নেইমার তাই পিএসজির কাছে এমন বেতন দাবি করেছেন, ক্লাব তা পূরণ করলে লিওনেল মেসিকে টপকে তিনিই হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার।

বছরে ৩৬ মিলিয়ন ইউরো মানে, নেইমারের বর্তমান সাপ্তাহিক বেতন ছয় লাখ ৯২ হাজার ইউরো। বেতনের এই অঙ্কটা বাড়িয়ে তিনি নাকি দাবি করেছেন সপ্তাহে ১১ লাখ ৩৯ হাজার ইউরো! বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ১১ কোটি ৭২ লাখ টাকা!

গত সপ্তাহে ব্রাজিলে ছুটে গিয়েছিলেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। কাতারি ধনকুবের ব্রাজিলে গিয়ে সরাসরি উঠেছিলেন নেইমারদের বিলাসবহুল বাড়িতে। সেখানে নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন খেলাইফি। সুযোগ বুঝে তখনই পিএসজি সভাপতিকে বেতন বাড়ানোর শর্ত দিয়েছেন নেইমার।

ইনজুরি তাকে তিন মাসের জন্য ছিটকে দিয়েছে মাঠের বাইরে। এ মৌসুমেই আর পিএসজির হয়ে খেলার সম্ভাবনা তার নেই। মাঠে খেলতে না পারলেও মাঠের বাইরের খেলাটা দাপটের সঙ্গেই খেলছেন নেইমার! ওয়েবসাইট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সপ্তাহে ১১ কোটি টাকা বেতন দাবি নেইমারের

আপডেট সময় ০৪:৫৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮