ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শহরের সঙ্গে পরিচ্ছন্ন করতে হবে মনও: খোকন

অাকাশ জাতীয় ডেস্ক:

শহরের পাশাপাশি মনের জগতকেও পরিচ্ছন্ন রাখার তাগাদা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ‘স্বচ্ছ ভাবতে হবে, মানুষের মাঝে স্বচ্ছ চিন্তাধারা গড়ে তুলতে পারলে একটি পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে পারব।’

বুধবার সকাল সাতটায় সিটি করপোরেশনের উদ্যোগে ‘স্বচ্ছ ঢাকা কর্মসূচি’র অংশ হিসেবে রাজধানীর রমনা পার্কে যোগ ব্যায়াম ও ইয়োগা অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী এই ‘স্বচ্ছ ঢাকা’ কর্মসূচি চলছে ১৭ মার্চ থেকে।

মনের জগতকে পরিচ্ছন্ন করতে যোগ ব্যায়ামের বিকল্প নেই বলে মনে করেন মেয়র। নগরবাসীকে এই ব্যায়াম করারও আহ্বান জানান তিনি।

সাঈদ খোকন বলেন, ‘আমাদের অতীত নিয়ে চিন্তা করলে যেমন কষ্ট হয়, তেমনি ভবিষ্যৎ নিয়ে ভাবলেও যন্ত্রণা দেয়। তাই আমরা বর্তমান এবং এই মুহূর্তের কথা ভাবি, এতে আমাদের মানসিক ও আত্মিক শান্তি আসবে। আমি বিশ্বাস করি যোগ ব্যায়ামের মাধ্যমে সর্বত্র শান্তি ছড়িয়ে পড়বে।’

‘মেডিটেশন করলে শরীর মন এক জায়গায় থাকে। কিন্তু আমাদের শরীর মন যখন এক জায়গায় থাকে না তখন বিক্ষুব্ধ হচ্ছি, আমাদের মাঝে ক্ষোভ হচ্ছে। আর এটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে, তখন সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়।’

মেয়র খোকন বলেন, ‘আমরা একটি পরিচ্ছন্ন ঢাকা শহর গড়তে চাই। আর সেটা একমাত্র ইয়োগা ও মেডিটেশনের মাধ্যমে সম্ভব।’

‘মেডিটেশন ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয় বরং এটা ধর্মে অনুমোদিত। আমাদের ধর্মে যে ধ্যানের কথা আছে সেটাই মেডিটেশন।’

পরে মেয়র রমনায় নিয়মিত ব্যায়ামকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে যোগ ব্যায়াম অংশ নেন। শতাধিক সদস্যের সঙ্গে ইয়োগা করেন তিনি।

ফেডারেশন অব ওয়াকার্স অ্যাসোসিয়েশন, রমনা পার্ক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ আর খান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিটিভির সাবেক মহাপরিচালক ম হামিদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শহরের সঙ্গে পরিচ্ছন্ন করতে হবে মনও: খোকন

আপডেট সময় ১১:৪৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮