ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

গুলশানে আদিবাসী মা-মেয়ের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর গুলশান-২ এর কালাচাঁদপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে আদিবাসী এক মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত হিসেবে নিহতদের এক স্বজনকে খুঁজছে তারা।

গুলশান-এর কালাচাঁদপুর এলাকার খানবাড়ি রোডের ৭ তলা এই বাড়ির ৪ তলায় স্বামী, তিন মেয়ে ও এক মেয়ের জামাতা ও এক নাতনী নিয়ে থাকতেন বেচেথ চিরান। দেড় বছর ধরে এ বাসায় ভাড়া থাকতেন তারা।

স্বজনরা জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বেচেথ চিরানের বড় বোনের ছেলে সঞ্জিব চিরান তার তিন বন্ধু নিয়ে বাসায় আসেন। এসময় বেচেথ চিরানের বড় মেয়ে মায়া তাদের নাস্তা দিয়ে কর্মক্ষেত্রে চলে যান। বাড়ির দারোয়ান বলেন, সঞ্জীব তার তিন বন্ধু নিয়ে বিকেল ৩টার পর বের হয়ে যান। সন্ধ্যায় মায়ার জামাতা বাসায় গিয়ে মায়া ও বেচেথের মৃতদেহ দেখতে পান।

সন্ধ্যা ৭টায় পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, ঘটনাস্থল থেকে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় সঞ্জীব চিরানসহ তার তিন বন্ধুকে খুঁজছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

গুলশানে আদিবাসী মা-মেয়ের লাশ উদ্ধার

আপডেট সময় ১০:০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮