ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ আরেক মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মমতাজ ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি, নতুন বিতর্কের মুখে শুভেন্দু মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

শ্রীপুরে বাবা-মেয়ে ফিরল কফিনবন্দী হয়ে

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের এফএইচ ফারুক আহমেদ প্রিয়ক ও তার একমাত্র শিশুকন্যা তামাররা প্রিয়ন্ময়ীর মরদেহ সোমবার রাত আটটার দিকে তাদের বাড়িতে আনা হয়েছে।

এলাকার হাজার হাজার মানুষ একনজর তাদের কফিন দেখতে ভিড় করছে ফারুকের বাড়িতে। প্রিয়ক ও তার শিশু কন্যার মরদেহ রাখা হয় তাদের বাড়ির আঙিনায়।

ফারুকের চাচাতো ভাই মাহফুজ বলেন, ফারুকের মা ফিরোজা বেগম এখন আর কান্নাকাটি করেন না। পরিবারের সকলকে হারিয়ে অধিক শোকে চাচী অনেকটা পাথর হয়ে গেছেন।

ফিরোজা বেগম বলেন, বিমান দুর্ঘটনার পর জেনেছিলাম আমার বাবাকে (ফারুক) তার মেয়েসহ চিকিৎসা করাতে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। তিনদিন আগে সব কিছু জানতে পারি। এখন কফিন দেখে আর কী হবে?

ফারুকের স্ত্রী অ্যালমুন নাহার অ্যানির চাচা জিল্লুর রহমান বাবু বলেন, স্বামী ও শিশুকন্যার মৃত্যুর খবর তাকে (অ্যানি) সরাসরি জানাতে পারিনি। মরদেহ বাসায় আনার পরও কঠিন এক সত্য খবরটি তাকে জানাতে পারিনি। অবশেষে বাড়ির সামনে মাইকে জানাজার সময় ঘোষণা করার সময় সে আসল ঘটনা জানতে পারে।

জিল্লুর রহমান বলেন, মাইকে মৃত্যুর খবর প্রথম শুনে অ্যানি তীব্র প্রতিবাদ শুরু করে। পরে বেশ কয়েকবার নানাভাবে বুঝিয়ে তাদের মৃত্যুর খবর তাকে জানানো হয়েছে। এরপর থেকে কেবলই মুর্ছা যাচ্ছে অ্যানি।

জ্ঞান ফিরে আসার পর আবার বলছে মৃত্যুর খবর সঠিক নয়। স্বামী ফারুক ও তার শিশুকন্যা ফিরে আসবে। তারা সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছে। সুস্থ্য হলে তারা আর বিমানে চড়বে না। তাদেরকে বিমানে চড়তে দেয়া হবে না।

মঙ্গলবার সকাল ৯টায় আব্দুল আউয়াল কলেজ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের লাশ দাফন করা হবে। প্রসঙ্গত, ১২ মার্চ বিকেলে নেপালের ত্রিভূবন বিমানবন্দরে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় অন্য যাত্রীদের সঙ্গে ফারুক ও তার শিশুকন্যা নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে বাবা-মেয়ে ফিরল কফিনবন্দী হয়ে

আপডেট সময় ০১:০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮