ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে সরকার:ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

উচ্চ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিক্রিয়ায় রাজধানীসহ সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। রাজধানীর থানায় থানায় এবং সব জেলা ও মহানগরে এই বিক্ষোভ হবে মঙ্গলবার।

সোমবার খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে হাইকোর্টের আপিল আবেদন গ্রহণ করে ৮ মে শুনানির সিদ্ধান্ত জানিয়েছে আপিল বিভাগ। আর কিছুক্ষণ পর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া খালেদা জিয়া সেদিন থেকেই আছেন কারাগারে।

গত ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার আপিল গ্রহণ করার তিন দিন পর বিএনপি নেত্রীর জামিন আবেদনের শুনানি হয়। আর ১২ মার্চ চার মাসের জামিন দেয় হাইকোর্ট বেঞ্চ। কিন্তু এই আদেশের বিরুদ্ধে দুদক আপিল করে ১৬ মার্চ। আর এই আবেদনের ওপর শুনানি হয় ১৮ মার্চ। পরদিন আপিলের আবেদন গ্রহণ করে খালেদা জিয়ার জামিন ৮ মে অবধি স্থগিত করে আপিল বিভাগ।

মির্জা ফখরুলের অভিযোগ, উচ্চ আদালতে তারা ন্যায়বিচার পাচ্ছেন না। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মামলায় দুর্ভাগ্যক্রমে প্রথম থেকেই দেখেছি আইনি প্রক্রিয়ায় সচেতনভাবে সরকার বাধা দিচ্ছে। আজকের জামিন স্থগিতের এ আদেশে সরকারে ইচ্ছার প্রতিফলিত হয়েছে।’

নীলনকশার মাধ্যমে একতরফা নির্বাচন করে সরকার আবারো ক্ষমতায় আসতে চায় বলেও দাবি করেন ফখরুল।

তিনি বলেন, বিচার বিভাগের উপর ভর করে অধিকার হরণ করছে। বেগম খালেদা জিয়াকে জামিন না দিয়ে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে সরকার।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করে আনতে সব সকল রাজনৈতিক দলসহ গোটা জাতিকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে সরকার:ফখরুল

আপডেট সময় ০২:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮