ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভাতিজাদের ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের মধুখালীতে ভাতিজাদের ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। নিহতের নাম আবদুল ফকির।

শুক্রবার ভোরে উপজেলার রায়পুর ইউনিয়নের গদাধর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তিন ভাতিজা পলাতক রয়েছে।

পুলিশ জানায়, জমি নিয়ে আবদুল ফকিরের সঙ্গে বড় ভাই রমজান ফকিরের তিন ছেলে হাফিজ ফকির, মফিজ ফকির ও রবিউল ফকিরের বিরোধ চলছিল। আজ ভোরে ভাতিজাদের সঙ্গে কথাকাটাকাটি হয় আবদুল ফকিরের। একপর্যায়ে তিন ভাই ছুরি দিয়ে আঘাত করে চাচাকে। পরে আহতাবস্থায় আবদুল ফকিরকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। জড়িতরা পলাতক রয়েছে। তাদের আটক করতে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ভাতিজাদের ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

আপডেট সময় ০৪:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮