ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফের নারাইনের অ্যাকশন নিয়ে অভিযোগ, চিন্তিত কলকাতা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফের সুনীল নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছে। এবার তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএলে লাহোর ও কোয়েটা ম্যাচ শেষে এ অভিযোগ করে বোর্ড। তবে আরেকবার না ওঠা পর্যন্ত টুর্নামেন্টে বল করে যেতে পারবেন তিনি।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, বোলিং অ্যাকশন নিয়ে নারাইনকে সতর্ক করা হয়েছে। তবে পিএসএলে বল করে যেতে পারবেন তিনি।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো টুর্নামেন্টে একজন বোলারের বোলিং অ্যাকশন নিয়ে দ্বিতীয়বার প্রশ্ন উঠলেই কেবল তাতে বল করতে পারেন না তিনি।

নারাইনের অবৈধ বোলিং অ্যাকশনের সতর্কবার্তাটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তার বোলিং অ্যাকশন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ক্যারিবীয় বোর্ডই।

নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে আবারও প্রশ্ন ওঠায় চিন্তার ভাঁজ পড়েছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের। এবার এ ঘূর্ণি জাদুকরকে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। এখন আগামী ৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের একাদশ আসরে তার খেলা নিয়ে শংকা দেখা দিয়েছে!

এর আগে একাধিকবার নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ২০১৪ সালে টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগে তাকে দুইবার সতর্ক করেন তারা। এতে ওই টুর্নামেন্টে দুই ম্যাচ ও আরেক টুর্নামেন্টে ফাইনালে নিষিদ্ধ হন তিনি। ফলে ওই বছর আইপিএলের ফাইনালও মিস করেন । বোলিং অ্যাকশন শুধরে ২০১৫ বিশ্বকাপে ফেরেন স্পিন জাদুকর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

ফের নারাইনের অ্যাকশন নিয়ে অভিযোগ, চিন্তিত কলকাতা

আপডেট সময় ০৩:০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮