ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বারী সিদ্দিকীর মেয়ের গান

আকাশ বিনোদন ডেস্ক:

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বারী সিদ্দিকীকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। সুরের মায়াজালে অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

কিছুদিন আগেই না ফেরার দেশে চলে গেলেন এই সুরের জাদুকর। বারী সিদ্দিকীর মেয়ে এলমা সিদ্দিকী পড়ালেখা করেছেন লন্ডনে। বাবার কাছেই তার সঙ্গীতের হাতেখড়ি।

বাবার সঙ্গে দু-একটি অনুষ্ঠানে গান করলেও এই প্রথম কোনো টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য গান গাইলেন তিনি। বাংলাদেশ টেলিভিশন, বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর একটি গানে কণ্ঠ দিয়েছেন এলমা সিদ্দিকী।

গানটির কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী, সুর করেছেন প্লাবন কোরেশী এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। ইতোমধ্যে গানটির অডিও ধারণ সম্পন্ন হয়েছে।

ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ এর পরিচালক আনজাম মাসুদ বলেন, ‘গত ৯ মার্চ বাংলাদেশ টেলিভিশনের মিলনায়তনে দর্শক উপস্থিতিতে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। এলমা সিদ্দিকী সুন্দর একটি গান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। আশা করছি সবার ভালো লাগবে।’

আনজাম মাসুদ জানান, বিটিভির নিয়মিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনে গানটি প্রচার হবে শিগগিরই। গানটিতে যোগ্য বাবার সুযোগ্য উত্তরসূরীকে দেখতে পাবেন সবাই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বারী সিদ্দিকীর মেয়ের গান

আপডেট সময় ০৭:৫৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮