ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইলিয়াস কাঞ্চনের নতুন উদ্যোগ

আকাশ বিনোদন ডেস্ক: 

ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। এখন অভিনয়ে কম দেখা গেলেও ব্যস্ত রয়েছেন সমাজসেবামূলক কাজে। তার গঠিত নিরাপদ সড়ক চাই আন্দোলন এখন দেশের প্রতিটি প্রান্তে মানুষকে সচেতন করে যাচ্ছে। এবার হাসপাতাল বানাচ্ছেন তিনি।

রাজধানীর অদূরে আশুলিয়ায় তার নিজস্ব জায়গায় এ হাসপাতাল হবে বলে জানিয়েছেন এ অভিনেতা। ইতিমধ্যে হাসপাতালটির কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘মানুষের পাশে থেকে তাদের সেবা করাটাই এখন আমার স্বপ্ন। এ স্বপ্নের ধারাবাহিকতায় হাসপাতাল বানাচ্ছি।

ঢাকার আশুলিয়ায় আমার জমিতেই এটি গড়ে উঠছে। আমার যা আছে তাই দিয়েই হাসপাতালের কাজ শুরু হয়েছে। ৬ তলার প্ল্যান পাস হয়েছে। জীবনে অনেকটা সময় চলে গেছে। এখন যতদিন বেঁচে থাকব, মানুষের সেবা করেই বেঁচে থাকতে চাই।’ কিছুদিন আগে এই সমাজসেবামূলক কাজে অবদান রাখার জন্য একুশে পদক পেয়েছেন ইলিয়াস কাঞ্চন।

২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে ইলিয়াস কাঞ্চনের হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইলিয়াস কাঞ্চনের নতুন উদ্যোগ

আপডেট সময় ০৫:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮