ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টাইটেল গানেও কিং খানের চালবাজি!

আকাশ বিনোদন ডেস্ক:

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যায় প্রকাশ হওয়ার কথা ‘চালবাজ’ ছবির টাইটেল গান। কিন্ত তার আগেই আনঅফিশিয়াল গানের ভার্সনটি দেখা গিয়েছিল এসকে মুভিজের ইউটিউব চ্যানেলেই। যা মাত্র একঘন্টায় প্রায় ২৩ হাজার বার দেখা হয়েছে। তাই ধারণা করা হচ্ছে, এবারের গানটিও নতুন ধামাকা হতে চলেছে।

২ মিনিট ৪৬ সেকেন্ডের ‘চালবাজ’ গানে শাকিব খান অনবদ্য অভিনয় করেছেন। নজরকাড়া লোকেশনে বিভিন্ন রূপে হাজির হয়ে উচ্ছ্বাসিত ভঙ্গিমায় নেচেছেন তিনি। তার সঙ্গে ছিলো একদল নৃত্যশিল্পী। তবে এতে ছবির নায়িকা শুভশ্রীকে দেখা যায়নি। ‘চালবাজ’-এর টাইটেল গানটি গেয়েছেন শাদাব হাশমি। এর মিউজিক করেছেন স্যাভি।

কলকাতার সফল নির্মাতা জয়দীপ মুখার্জীর পরিচালনায় ‘চালবাজ’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। এছাড়া অন্যান্য চরিত্রে আরো আছেন রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম ও আশীষ বিদ্যার্থী প্রমুখ।

‘চালবাজ’ ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। প্রথম দিকে ছবিটি যৌথ প্রযোজনায় হওয়ার কথা ছিলো। কিন্তু অনুমোদন না পাওয়ায় কলকাতার এসকে মুভিজ একাই এটা প্রযোজনা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টাইটেল গানেও কিং খানের চালবাজি!

আপডেট সময় ১১:০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮